ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
আবার আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির আগস্টের ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার: প্রবৃদ্ধি ২৫ শতাংশ পুলিশের পাঁচ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত: উচ্ছ্বসিত কর্মী ও ব্যবসায়ীরা সার সংকটে ক্ষুব্ধতা, গুদাম ভেঙে ১০ টন ইউরিয়া নিয়ে গেলেন কৃষকরা নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণে রাজউকের কঠোর হুশিয়ারি চীন ও রুশ দূতাবাসে ই-মেইল হুমকি: গুলশান-বারিধারায় বাড়তি নিরাপত্তাবেষ্টনী ‘রোহিঙ্গা সংকট কাটাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে’: শামা ওবায়েদ সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী  ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ চার খুন, গ্রেপ্তার দুই
Advertise with us

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে জিরো টলারেন্স নীতি: জেলা প্রশাসক

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   ৬৯ বার পঠিত
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে জিরো টলারেন্স নীতি: জেলা প্রশাসক

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ঢাকা জেলার পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। একই সঙ্গে বনায়ন ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জে ‘সবুজ ঢাকা, অঙ্গীকার আজকের বৃক্ষ—আগামীর নিঃশ্বাস’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।

তিনি জানান, কেরানীগঞ্জসহ ঢাকা জেলার সব উপজেলায় পরিচ্ছন্নতা ও বনায়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য জেলা গড়ে তুলতে কাজ করবে।

ফরিদা খানম বলেন, পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ নিশ্চিত করা গেলে বর্তমান ও ভবিষ্যৎ—উভয় প্রজন্মই এর সুফল ভোগ করবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিজের বাড়ি, গ্রাম, মহল্লা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব বলেও উল্লেখ করেন।

কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয় দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী থেকে উপজেলা পরিষদ পর্যন্ত এলাকায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।

পরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্জ্যের শ্রেণিবিন্যাস, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন ঢাকা গঠনে করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. উমর ফারুক।

কর্মসূচির অংশ হিসেবে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি জিনজিরা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা এবং পি এম পাইলট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa