ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বে হামের সর্বোচ্চ প্রাদুর্ভাব বাংলাদেশে ধূমপানমুক্ত গণপরিবহনের দাবি ঢাকা-চট্টগ্রামে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ ভোলা থেকে মূল ভূখণ্ডে গ্যাস আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগকে স্বাগত, শ্রমিকের অধিকার সুরক্ষায় BMF-এর ১০ দফা দাবি শর্তসাপেক্ষে রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ চানব্যবসায়ীরা দেশে ভালো নির্বাচনের স্থায়ী সংস্কৃতি চালু করতে চাই: সিইসি দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের ব্যবসায়ীরা হাটহাজারীতে অনুশীলনে দুই সৈনিক নিহত পলিথিন ও প্লাস্টিক বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
Advertise with us

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বাদ পড়াদের সিংহভাগই মুসলিম

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই ২০২৬   ৪৯ বার পঠিত
পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বাদ পড়াদের সিংহভাগই মুসলিম

ছবি: -সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমে যাচাইয়ের আওতায় আসা ২৭ লাখ ভোটারের প্রায় ৭০ শতাংশই ছিলেন মুসলিম। কলকাতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাবার ইনস্টিটিউটের এক বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। তাদের মতে, এসব ভোটারের ৫১ শতাংশই নারী।

প্রতিষ্ঠানটি জানায়, বাবা-মায়ের নামের অমিল, বয়সের অস্বাভাবিক ব্যবধান কিংবা সন্তা‌নের সংখ্যা ছয়ের বেশি হওয়ার মতো তথাকথিত ‘যৌক্তিক অসঙ্গতি’র অজুহাতে তাঁদের যাচাইয়ের আওতায় আনা হয়।

ভোটার তালিকা সংশোধনের প্রারম্ভে প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ পড়েছিল, যা রাজ্যের মোট ভোটারের ১১.৯ শতাংশ। এর মধ্যে আপিল ট্রাইব্যুনালে জমা পড়া ৩৪ লাখ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ছিল।

পরবর্তীতে বাদ পড়া ব্যক্তিদের পক্ষ থেকে ২৭ লাখ আবেদন জমা পড়লেও, এসআইআর ট্রাইব্যুনাল মাত্র ১ হাজার ৬০৭ জনের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার অনুমতি দেয়। নির্বাচনের আগে এতো বিপুল সংখ্যক মুসলিম ও নারী ভোটার তালিকার বাইরে চলে যাওয়া নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa