ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
“তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের অনুগত ছিলেন” শিক্ষামন্ত্রীর অপসারণ দাবিতে অনড় বিক্ষোভকারীরা, সময় প্রার্থনা সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ মার্কিন নতুন শুল্ক নীতিতে স্বস্তিতে বাংলাদেশ আজ বা আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওমরাহ পালনে গিয়ে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ভাটারায় সিলিন্ডারের আগুনে দগ্ধ দুজনের মৃত্যু দেশে ফিরে স্পিকার বললেন, “রাষ্ট্রপতির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই”
Advertise with us

নীতিভ্রষ্টতার অভিযোগে জামায়াত থেকে গাজী নজরুল বহিষ্কার

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই ২০২৬   ৯ বার পঠিত
নীতিভ্রষ্টতার অভিযোগে জামায়াত থেকে গাজী নজরুল বহিষ্কার

জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুল ইসলাম।  ছবি: -ফাইল ছবি

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধাবার (২২ জুলাই) বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজধানীর মিন্টু রোডে অবস্থিত বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য জ্যেষ্ঠ সদস্যরাও উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নীতি ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ উত্থাপিত হলে নির্বাহী পরিষদের বৈঠকে তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এবং সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষার্থে তাকে জামায়াতে ইসলামীর প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দায়িত্ব থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী তাদের দলীয় নীতি ও শৃঙ্খলার বিষয়ে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করল। দলটির দায়িত্বশীল নেতারা জানান, পদে থাকা বা জনপ্রতিনিধি হওয়ার সুযোগ নিয়ে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa