ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দৌলতপুরে অস্ত্র ও বিস্ফোরকসহ আটক ১, উদ্ধার বিদেশি পিস্তল ও ককটেল বাড়ছে সংঘাত, হরমুজে জাহাজে আবারও পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্র-ইরানের ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬ রাষ্ট্রপতি হয়ে প্রথমবার নিজ জেলায় যাচ্ছেন মির্জা ফখরুল কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ২২ জনের মৃত্যু মিস ওয়ার্ল্ড ২০২৬ হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ দীর্ঘায়িত করে ট্রাম্পকে চাপে ফেলতে চায় ইরান ব্যর্থ হলে সক্ষম ব্যক্তিদের হাতে ক্ষমতা ছেড়ে দিন: সরকারের উদ্দেশে আসিফ মাহমুদ কিয়েভে হামলা বন্ধে পুতিনের নির্দেশ উদারতার সুযোগে অরাজকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রী
Advertise with us

মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ৩৫ বার পঠিত
মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান - মোজাফফর।  ছবি: -সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) মোজাফফর হোসেনকে আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

 

শুনানিতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার মোজাফফর বর্তমানে মিলিটারি পুলিশের হেফাজতে রয়েছেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

 

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন তাঁকে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa