ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১৫ দিনে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর বুড়িগঙ্গার প্লাস্টিক বর্জ্য ১৫ দিনে সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় সংবর্ধিত তথ্যমন্ত্রী পার্থ, অর্থনৈতিক সংকট উত্তরণের প্রত্যয় হরমুজ প্রণালি খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজের অগ্রাধিকার চেয়ে ইরানের প্রতি বিশেষ অনুরোধ ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ১৩ টাকা বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়াল সরকার জ্বালানি সংকট কাটাতে বহুমাত্রিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকর ব্যবহার রোধে কঠোর নজরদারির তাগিদ আইনমন্ত্রীর রিজেন্টের সাহেদসহ ৬ জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল ৪ অক্টোবর যুক্তরাষ্ট্র ভ্রমণের জটিলতা কমাতে ভিসা বন্ড ব্যবস্থা আরও সহজ করার তাগিদ রাষ্ট্রপতির
Advertise with us

যুক্তরাষ্ট্রে ভুয়া শরণার্থী পাঠানোর মামলায় নেপালের দুই সাবেক মন্ত্রীর কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ৫০ বার পঠিত
যুক্তরাষ্ট্রে ভুয়া শরণার্থী পাঠানোর মামলায় নেপালের দুই সাবেক মন্ত্রীর কারাদণ্ড

ছবি: -সংগৃহীত

নেপালে ভুয়া নথি তৈরি করে দেশটির নাগরিকদের ভুটানি শরণার্থী পরিচয়ে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের চেষ্টার অভিযোগে সাবেক দুই মন্ত্রীসহ ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জুলাই) প্রকাশিত কাঠমান্ডু জেলা আদালতের রায় অনুযায়ী, সাবেক উপপ্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী টোপ বাহাদুর রায়ামাঝিকে রাষ্ট্রবিরোধী অপরাধ, জালিয়াতি এবং সংঘবদ্ধ অপরাধে জড়িত থাকার দায়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাল কৃষ্ণ খাডকে সহযোগীর ভূমিকার জন্য দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এ রায় ঘোষণা করা হয়।

বর্তমানে রায়ামাঝি কারাগারে থাকলেও জামিনে মুক্ত রয়েছেন খাড। রায়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে তারা দুজনই এ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন।

রায়ামাঝির আইনজীবী ধর্ম রাজ রেগমি বলেন, তার মক্কেল শরণার্থী নীতিনির্ধারণে কোনো ভূমিকা রাখেননি। তাই তারা উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। একই কথা জানিয়েছেন খাডের আইনজীবী পঙ্কজ কর্ণও।

আদালত একই মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক এক শীর্ষ আমলা এবং ভুটানি শরণার্থীদের সাবেক এক নেতাসহ আরও ১৪ জনকে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড দিয়েছেন।

তদন্তে এখনো নিশ্চিত হওয়া যায়নি, ভুয়া ভুটানি শরণার্থী পরিচয়ে কোনো নেপালি নাগরিক শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে যেতে পেরেছিলেন কি না। ২০২৩ সালে এ জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে, যখন অভিযুক্ত দুই মন্ত্রী আর সরকারি দায়িত্বে ছিলেন না।

১৯৯০-এর দশকের শুরু থেকে নেপালি বংশোদ্ভূত প্রায় এক লাখ ২০ হাজার ভুটানি রাজনৈতিক স্বাধীনতার দাবিতে ভুটান ছেড়ে নেপালে আশ্রয় নেন। পরে তৃতীয় দেশে পুনর্বাসন কর্মসূচির আওতায় তাদের মধ্যে প্রায় এক লাখ ১৩ হাজারকে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন পশ্চিমা দেশে পুনর্বাসন করা হয়। এর মধ্যে প্রায় এক লাখ শরণার্থীকে গ্রহণ করে যুক্তরাষ্ট্র।

এখনো কয়েক হাজার ভুটানি শরণার্থী পূর্ব নেপালের শিবিরগুলোতে অবস্থান করছেন। তাদের দাবি, তারা ভুটানে ফিরে যেতে চান।

গত বছরের সেপ্টেম্বরে যুবসমাজের নেতৃত্বে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী বিক্ষোভে ৭৬ জন নিহত হন। ওই আন্দোলনের জেরে নেপালের তৎকালীন সরকারের পতন ঘটে।

এরপর চলতি বছরের মার্চে সাবেক র্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া ৩৬ বছর বয়সি বালেন্দ্র শাহর নেতৃত্বে জেন-জেড সমর্থিত নতুন সরকার ক্ষমতায় আসে। শাহ আগের প্রশাসনগুলোর আমলে সংঘটিত অভিযোগ ওঠা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন।

সূত্র: রয়টার্স

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa