ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আইনের ফাঁকফোকরের সুযোগ নিয়ে বারবার পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা: আইজিপি দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট কিছু জানা নেই ভারতের কক্ষে উইপোকা, ক্ষোভে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা পশ্চিমবঙ্গে গির্জায় একের পর এক হামলা, আতঙ্কে খ্রিষ্টান সম্প্রদায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪ পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ: ১২ লাখ টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ বিরোধীদলীয় নেতার জ্বালানি সংকটের মধ্যে জামায়াতের লংমার্চ: ১ লাখ লিটার তেল  অপচয়ের আশঙ্কা রাশেদ খাঁনের কেরালায় ৮ শিক্ষার্থী নিহত
Advertise with us

সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ বিরোধীদলীয় নেতার

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ বিরোধীদলীয় নেতার

ছবি: -সংগৃহীত

সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে গণভোটের গণরায় বাস্তবায়ন ও ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ব্যানারে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে দেওয়া ওয়াদা স্পষ্টত লঙ্ঘন করেছে এবং তাদের এই প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য দেশের জনগণ তাদের কোনোভাবেই ক্ষমা করবে না। গণভোট ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে বাস্তবে রূপ দিতে এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে জর্জরিত মানুষের সংকট নিরসনে বিরোধী জোট রাজপথে নামতে বাধ্য হয়েছে বলে জানান তিনি।

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই লড়াই সফল হবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন। গণভোটের রায় কার্যকর করার পাশাপাশি জুলাই গণহত্যার বিচার সুনিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম ও দুর্নীতি প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে এই লংমার্চ পরিচালিত হচ্ছে।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ট্রাকে চড়ে মহাসড়কে সমবেত হন। পথসভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় উপনেতা নাহিদ ইসলাম বক্তব্য দেন। শিমরাইলের পথসভা শেষে বহরটি চাটগাঁ অভিমুখে যাত্রা শুরু করে। চট্টগ্রামের লালদিঘি ময়দানে চূড়ান্ত সমাবেশের মধ্য দিয়ে এই লংমার্চের ইতি ঘটবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa