ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ইচ্ছা মার্কিন প্রেসিডেন্টের নেপাল ও তিব্বতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৮০০ হিমালয় অঞ্চলে প্রলয়ংকারী বন্যা: নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি সম্পূর্ণ বন্ধ চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার নিরাপত্তার দাবিতে কর্মবিরতি: জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও সম্মানী প্রদান ফ্লাই দুবাইয়ের বিমানে বড় চালান: সিটের নিচ থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার ১৫ দিনে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর বুড়িগঙ্গার প্লাস্টিক বর্জ্য ১৫ দিনে সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় সংবর্ধিত তথ্যমন্ত্রী পার্থ, অর্থনৈতিক সংকট উত্তরণের প্রত্যয়
Advertise with us

সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও সম্মানী প্রদান

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ২২ বার পঠিত
সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও সম্মানী প্রদান

ছবি: -প্রতিনিধি

শুভ জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসবসহ বিভিন্ন জাতীয় ও ধর্মীয় পার্বণে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধু-সন্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও অস্বচ্ছল জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ সম্মানী বা আর্থিক অনুদান বিতরণ করা হয়।

 

তিনি আজ সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় প্রতিনিধি, ধর্মীয় গুরু, বিশিষ্ট নাগরিক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুরোহিত ও সেবাইতগণ অংশ নিয়েছেন।

উল্লেখ্য, জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa