ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা: শিশুসহ নিহত ৫, আহত ৬৩ নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: হাজার ছাড়াল প্রাণহানি, নিখোঁজ ৪ হাজারের বেশি রাঙ্গুনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা তারেক রহমানের সঙ্গে শিগগিরই বৈঠকের আশাবাদ ডোনাল্ড ট্রাম্পের ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা আঘাত মুরাদনগরে এক রাতে ১২ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও আইনশৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কর্মকাণ্ডে আনসার-ভিডিপিকে জোরালো ভূমিকার আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার জোরালো প্রত্যয় ব্যক্ত করেছে আইপিইউ বিশ্বের অর্ধেকের বেশি মাটি সংকটাপন্ন, হুমকিতে বৈশ্বিক খাদ্য ও জীববৈচিত্র্য
Advertise with us

তারেক রহমানের সঙ্গে শিগগিরই বৈঠকের আশাবাদ ডোনাল্ড ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
তারেক রহমানের সঙ্গে শিগগিরই বৈঠকের আশাবাদ ডোনাল্ড ট্রাম্পের

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ছবি: -ফাইল ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সৌজন্য ও দ্বিপাক্ষিক সাক্ষাতের তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক বিশেষ চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই আশাবাদের কথা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, নানা রাজনৈতিক চড়াই-উতরাই ও প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এবং এ দেশের আপামর জনগণের একটি উজ্জ্বল ও সম্ভাবনাময় ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এই বার্তায় বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি নিজের আন্তরিক শুভেচ্ছা ও গভীর ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

এর পাশাপাশি, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বহুল কাঙ্ক্ষিত বোয়িং উড়োজাহাজ কেনার বাণিজ্যিক সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট আশ্বস্ত করে বলেন, গুণগত মান ও সেবার দিক থেকে বিশ্বখ্যাত বোয়িং এভিয়েশন খাত বাংলাদেশকে কখনোই হতাশ করবে না। একই সঙ্গে জাতীয় এয়ারলাইন্সের বহর আধুনিকায়নের এই উদ্যোগে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহ ও আন্তরিক মনোযোগের কথা তিনি সর্বদাই স্মরণ রাখবেন বলে চিঠিতে উল্লেখ করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa