ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ৬ অঞ্চলে, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ৪৮ বছরে বিএনপি: গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গড়ার বার্তা প্রধানমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে ৩ সেনাসদস্য নিহত, আহত ৪ মালয়েশিয়ার শ্রমবাজার: সিন্ডিকেট নয় বৈধ এজেন্সিকে সুযোগ দেওয়ার দাবি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন এনামুল হক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় বেতনস্কেল অনুমোদন: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন, চলতি জুলাই থেকেই কার্যকর গাজীপুরে বেপরোয়া বাসচাপায় নারী শ্রমিক নিহত, বাসে অগ্নিসংযোগ ক্ষুব্ধ জনতার গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার কথা জানালেন আইপিইউ
Advertise with us

৪৮ বছরে বিএনপি: গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গড়ার বার্তা প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
৪৮ বছরে বিএনপি: গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গড়ার বার্তা প্রধানমন্ত্রীর

ছবি: -ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা প্রাঙ্গণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দলটির যাত্রা শুরু হয়। চার দশকের পথচলায় নানা সংকট পেরিয়ে দলটি এখন প্রতিষ্ঠাতার সুপুত্র তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করছে।

বিএনপির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৮১ সালে জিয়াউর রহমানের শাহাদাতের পর ১৯৮৩ সালে দলের দায়িত্ব নেন তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া। দীর্ঘকাল নেতৃত্ব দেওয়ার পর রাজনৈতিক প্রতিকূলতার মুখে ২০১৮ সাল থেকে লন্ডনে নির্বাসিত অবস্থায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তারেক রহমান। বিগত ২০২৫ সালের ডিসেম্বরে তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেন এবং একই মাসে তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব নেন। পরবর্তী সময়ে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিশাল জয় পেয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন সরকার গঠন করে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দীর্ঘ সংগ্রাম, গৌরবময় ত্যাগ ও সাফল্যের এই দিনটি দেশের জনগণের জন্য অত্যন্ত আনন্দ ও প্রেরণার।

বাণীতে প্রধানমন্ত্রী স্মরণ করেন যে, ১৯৭৫ সালে তৎকালীন শাসনব্যবস্থায় মানুষের বাকস্বাধীনতা ও বহুদলীয় শাসন রুদ্ধ করা হলে রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে দেশে বহুমাত্রিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় গঠিত বিএনপি বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনে। প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, বেগম জিয়া তাঁর সুদৃঢ় নেতৃত্বে বিএনপিকে প্রতিটি সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সর্বদা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের বিভিন্ন আন্দোলনে প্রাণোৎসর্গকারী এবং নির্যাতিত নেতাকর্মীদের অবদান তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, জনগণ যখনই অবাধে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সংসদীয় গণতন্ত্রের পুনর্প্রবর্তন এবং নারী শিক্ষার ব্যাপক প্রসারের মতো যুগান্তকারী পদক্ষেপ বিএনপি সরকারের আমলেই গৃহীত হয়েছিল।

তারেক রহমান স্পষ্ট বার্তা দেন যে, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর অর্জিত এই নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের জনগণের কাছে পূর্ণ জবাবদিহিমূলক একটি আধুনিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। বিএনপি বিশ্বাস করে, সাধারণ জনগণই দলটির সকল রাজনৈতিক ক্ষমতার মূল উৎস। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে দলের প্রতিটি সদস্য সর্বদা নিবেদিত থাকবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি সারাদেশে ব্যাপক বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকালে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে দেশজুড়ে বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ এবং আলোচনা সভার বিশেষ আয়োজন রাখা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa