ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
অমানবিক জীবন দেশের ৮০ লাখ নির্মাণশ্রমিকের : শ্রম অধিকার রক্ষায় পেশাজীবীদের ১২ দফা দাবি মালয়েশিয়ায় কর্মী পাঠানের নতুন উদ্যোগ: আগামী ছয় মাসে যাবে ২ লাখ বাংলাদেশি শিক্ষাখাতকে ঢেলে সাজাতে ২০২৮ শিক্ষাবর্ষে আসছে নতুন কারিকুলাম: মাহদী আমিন আট মাসে ইরানে ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর, মানবাধিকার সংগঠনের উদ্বেগ ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের সঙ্গে ধাক্কায় দুই প্রবাসীসহ প্রাণ হারালেন তিন জন নেপালে প্রলয়ংকরী বন্যা ও ভূমিধস: মৃত বেড়ে ৬৭৫, অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান নকশা বহির্ভূত স্লিপার কোচ চলাচল বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুরে চার খুন: অভিযুক্তদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবী সমিতির জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে কোনো আপস করা হবে না : প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
Advertise with us

নেপালর ভয়াবহ বন্যা : প্রাণহানি বেড়ে ৬১৬, খোঁজ মিলছে না প্রায় দুই হাজার মানুষের

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
নেপালর ভয়াবহ বন্যা : প্রাণহানি বেড়ে ৬১৬, খোঁজ মিলছে না প্রায় দুই হাজার মানুষের

ছবি: -প্রতিনিধি

নেপাল ও তিব্বত সীমান্ত অঞ্চলে আঘাত হানা প্রলয়ঙ্করী আকস্মিক বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা হু হু করে বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর এখনো নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন। বিভিন্ন দুর্গত এলাকা থেকে ১ হাজার ৫৪৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এর আগে নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ জানায়, বন্যার পানিতে ভেসে যাওয়া ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৯২৪ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলা থেকে- মোট২৩৩টি। এ ছাড়া নাওয়ালপরাসি ইস্টে ১৫৪টি, গোরখায় ৪৬টি, ধাদিংয়ে ৪০টি, নুয়াকোটে ৩৭টি, তানাহুতে ৩০টি, নাওয়ালপরাসি ওয়েস্টে ২৭টি এবং রাসুয়ায় ১২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং (তিব্বত) কাউন্টিতে পাঁচজন নিহত হয়েছেন।

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার পর অন্তত ৩২০ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া চীনের অংশে প্রায় ৪০০ জন ভারতীয় আটকে পড়েছেন। নেপালের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার পর অন্তত ৩২০ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। এ ছাড়া চীনের অংশে প্রায় ৪০০ জন ভারতীয় আটকে পড়েছেন।

গত বুধবার সকালে নেপালের রাসুয়া ও আশপাশের জেলাগুলোতে আকস্মিক বন্যা আঘাত হানার পর থেকে নিখোঁজদের মধ্যে রয়েছেন ৮৬ জন নিরাপত্তাকর্মী, ৫১৭ জন বিদেশি পর্যটক এবং ১২৭ জন নেপালি পর্যটক।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa