ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে: সিইসি নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান এলজিআরডি মন্ত্রী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পুরোপুরি দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বড় চীনা বিনিয়োগ এমবাপের জাদুকরী হ্যাটট্রিক: প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাল রিয়াল গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট দিনাজপুরে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নেপাল ও তিব্বতে প্রলয়ঙ্কারী বন্যা: মৃত্যু বেড়ে ১৬০, নিখোঁজ শতাধিক মানুষ
Advertise with us

চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ১৮ বার পঠিত
চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে: সিইসি

ছবি: -প্রতিনিধি

দেশের পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছেন, আইনি বাধ্যবাধকতা এবং সার্বিক প্রস্তুতি বিবেচনা করে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এসব কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তফসিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন মাঠে নামতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের জন্যও সংশ্লিষ্ট কমিশনারকে কাজ শুরু করতে বলা হয়েছে। আমার মনে হয়, আমরা সেপ্টেম্বরের মধ্যে একটা তফসিল দিতে পারবো। তবে নির্বাচন আয়োজনের সময় নির্ধারণে দুর্গাপূজা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, আইনগত সময়সীমাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করতে হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনের ভোট ডিসেম্বরের দিকে নেওয়ার সম্ভাবনার কথা জানিয়ে সিইসি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা দ্রুত শেষ করা সম্ভব হলে নভেম্বরের শেষ দিকে নির্বাচন শুরু করার বিষয়টি বিবেচনা করা হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। আমাদের সময়ের স্লট খুবই শর্ট। এরপর রমজান চলে আসবে। রমজানের পরে ঈদুল আজহা, তারপর বর্ষাকাল— নানাবিধ জটিলতা আছে। সবকিছু মিলিয়েই আমাদের নির্বাচন করতে হবে।

উপনির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, সংশ্লিষ্ট একটি আসনের উপনির্বাচনও ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে। তাই স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে যাতে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয়, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।

উপকূলীয় ও দুর্গম এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আইনগতভাবে যেসব নির্বাচন আগে করার প্রয়োজন, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। আগের ধাপের নির্বাচনগুলোর মধ্যে ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে অনুষ্ঠিত ৩৭১টি ইউনিয়ন পরিষদও অগ্রাধিকারের তালিকায় থাকবে।

সিইসি বলেন, যেসব এলাকায় নির্বাচন আগে দেওয়ার আইনি বাধ্যবাধকতা আছে, সেগুলো আমাদের প্রথমে বিবেচনায় নিতে হবে। আর হিল রিজিয়ন বা দুর্গম অঞ্চল যেখানে আছে, সেখানে যদি নির্বাচন পড়ে, সেগুলো শুকনো মৌসুমে করার চেষ্টা থাকবে।

তিনি আরও বলেন, আমরা জাতীয় নির্বাচন যেভাবে করেছি, তার চেয়ে ভালো, খারাপ নয়, ওই স্ট্যান্ডার্ডে আমরা কাজ করতে চাই। প্রফেশনালি, ইন্ডিপেন্ডেন্টলি এবং নিউট্রালি যাতে কাজ করতে পারি এবং আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যাতে ক্রেডিবল হয়, সেভাবেই কাজ করতে চাই।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনসহ আগামী নির্বাচনগুলোতে কমিশনের প্রস্তুতিতে কোনও ঘাটতি নেই এবং নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা ও স্বাধীনতা বজায় রেখে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa