ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
হরমুজ প্রণালি খুলতে শর্ত নির্ধারণ করছে ইরান, ওমানের সঙ্গে করিডরে সম্মত নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার ট্রাম্পের নীতিতে মার্কিন বিজ্ঞানে ধস: হার্ভার্ড-এমআইটি ছেড়ে কানাডায় ৪৮ শীর্ষ বিজ্ঞানী তিব্বতে বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা: নেপাল ও চীনে উদ্ধার স্থগিত কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৪ মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরী মোতায়েন রুমিন ফারহানাকে নিয়ে রাশেদ খাঁনের বিতর্কিত পোস্ট কক্সবাজারে বারে যুবক খুন, পিটুনিতে আহত অভিযুক্তের হাসপাতালে মৃত্যু সৌদিতে আগুনে নিহত ৯ প্রবাসীর মরদেহ পৌঁছাল গ্রামে নেপালের বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪০০
Advertise with us

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বড় চীনা বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ১৩ বার পঠিত
আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বড় চীনা বিনিয়োগ

ছবি: -প্রতিনিধি

 রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে এবং পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমিনবাজার ল্যান্ডফিলের বিশাল বর্জ্যের স্তূপ থেকে বিদ্যুৎ উৎপাদনে এগিয়ে এসেছে চীন। দেশটির আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় বাস্তবায়িত হতে যাওয়া এই আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ (Waste-to-Energy) প্রকল্প ঢাকার পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

 প্রকল্পটি চালু হলে বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। আগামী ১৮ মাসের মধ্যে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার লক্ষ্য রয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ সম্মতি দেন।

বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, আগামী দেড় বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ দেবে, মানে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে দেবে।’

তিনি বলেন, এই প্রকল্পের আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় চুক্তি আগামী ২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রকল্পটির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চুক্তি হয়েছে। চূড়ান্ত অর্থায়ন চুক্তি হবে বিনিয়োগকারী ব্যাংক, কোম্পানি ও বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষের মধ্যে।

মীর শাহে আলম জানান, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল এবং মোংলা বন্দর উন্নয়নেও চীনের আগ্রহ রয়েছে। মোংলা বন্দর উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সঙ্গে এর সংযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

চীনের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, দুই দেশের রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সফর ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে আগ্রহ রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa