ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এমবাপের জাদুকরী হ্যাটট্রিক: প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাল রিয়াল গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট দিনাজপুরে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নেপাল ও তিব্বতে প্রলয়ঙ্কারী বন্যা: মৃত্যু বেড়ে ১৬০, নিখোঁজ শতাধিক মানুষ অপরাধীদের দ্রুত বিচারে সরকার জিরো টলারেন্স নীতিতে চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অপকর্ম করলে রেহাই নেই, চাঁদাবাজদের হুঁশিয়ার করলেন রিজভী নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ১৭ মৃত্যু, নিখোঁজ ৪০০ বম্বে সুইটস ও বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
Advertise with us

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–অভ্যুত্থান হবে না : রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১১ জুলাই ২০২৬   ৮৩ বার পঠিত
আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–অভ্যুত্থান হবে না : রুমিন ফারহানা

ছবি : সংগৃহীত  ছবি: -প্রতিনিধি

বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, ‘গণ-অভ্যুত্থানে যে স্বপ্ন ছিল চব্বিশে, শেষবারের মতো মানুষ তার জীবন বাজি রেখেছিল। তারপর যখন দেখল, এটা কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশে উগ্রবাদের নতুন উত্থান, অদ্ভুতভাবে কিছু নেই থেকে শতকোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প, তখন স্বাভাবিকভাবেই গণমানুষ হাজারবার, লক্ষবার, কোটিবার চিন্তা করবে এ রকম গণ-অভ্যুত্থানে যাওয়ার আগে।’

তিনি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে হিজাব পরা ও হিজাব ছাড়া নারীরা যেভাবে অংশ নিয়েছিলেন, গণ-অভ্যুত্থানপরবর্তী সময়ে সেই পরিবেশ কেন রক্ষা হলো না? চব্বিশের অভ্যুত্থানের ঠিক পরেই মুক্তিযুদ্ধের মুর‍্যাল ও ভাস্কর্যগুলো কারা ভাঙল? একাত্তর আর চব্বিশকে কেন মুখোমুখি করা হলো, সে প্রশ্নও তোলেন।

গণ-অভ্যুত্থানপরবর্তী সময়ে দেশে ‘ভয়াবহ উগ্রবাদের উত্থান হয়েছে’ বলে মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, সেটা আগে জানলে কয়জন রাস্তায় আন্দোলনে নামতেন?

তিনি বলেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণ-আন্দোলনের পরও দেশের মানুষ প্রতারিত হয়েছে। দেশের সাধারণ মানুষ বারবার রক্ত দিয়েছে এবং প্রতারিত হয়েছে।

‘গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতি: সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa