ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান এলজিআরডি মন্ত্রী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পুরোপুরি দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বড় চীনা বিনিয়োগ এমবাপের জাদুকরী হ্যাটট্রিক: প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাল রিয়াল গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট দিনাজপুরে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নেপাল ও তিব্বতে প্রলয়ঙ্কারী বন্যা: মৃত্যু বেড়ে ১৬০, নিখোঁজ শতাধিক মানুষ অপরাধীদের দ্রুত বিচারে সরকার জিরো টলারেন্স নীতিতে চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Advertise with us

পাকিস্তানের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ১৭ বার পঠিত
পাকিস্তানের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

ছবি: -প্রতিনিধি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে অগ্নিকাণ্ড হয়েছে। এতে দগ্ধ হয়ে নিহত হয়েছে ১৫ জন নবজাতক শিশু।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এবং ডনের বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় ওই ওয়ার্ডে মোট ১৬ জন শিশু ছিল। তাদের মধ্যে মাত্র এক জনকে জীবিত অবস্থায় রক্ষা করা সম্ভব হয়েছে।

যে হাসপাতালে আগুন লেগেছিল, সেটি পাকিস্তানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক গবেষণাকেন্দ্র পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (পিমস) আওতাভুক্ত একটি হাসপাতাল। আজ বুধবার স্থানীয় সময় ভোর ৬টা ৪৫ মিনিটে আগুন লাগে গায়নোকোলজি ওয়ার্ডে। এই ওয়ার্ডটি হাসপাতাল ভবনের চতুর্থ তলা অবস্থিত।

ইসলামাবাদ পুলিশ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যে কক্ষে নবজাতকদের রাখা হয়েছিল, সেটির এসি বিস্ফোরণ থেকে সূত্রপাত ঘটে আগুনের। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতেও সক্ষম হয়। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে ১৫ জন নবজাতক।

হাসপাতলের মুখপাত্র ডা. আনীজা জলিল জানান, আগুন লাগার পর কয়েক জন চিকিৎসক সেই কক্ষে ছুটে গিয়েছিলেন এবং তারা মাত্র একজন শিশুকে উদ্ধার করতে পেরেছেন। আগুনের তেজের কারণে বাকিদের উদ্ধার করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ইসলামাবাদ পুলিশ ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সূত্র : জিও নিউজ, ডন

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa