ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি: একজনের লাশ উদ্ধার, সন্ধান চলছে বাকিদের রাজধানীর যাত্রাবাড়ীতে মর্মান্তিক দুর্ঘটনা: দ্রুতগতির গাড়ির ধাক্কায় পথচারী নিহত লাখো জনস্রোতে মুখরিত চট্টগ্রাম: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস শুরু ঢাকায় ভুটানের রাজার স্বল্পকালীন যাত্রা বিরতি: রাষ্ট্রপতির সাথে উষ্ণ সৌজন্য সাক্ষাৎ ৯০০ মার্কিন পণ্যে কানাডার ৫০% পর্যন্ত পাল্টা শুল্ক বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত করল ট্রাম্প প্রশাসন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীর হাত বিচ্ছিন্ন, জখম বাবা-মাও গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার ১৬৫ সিসির বেশি বাইক আমদানিতে নিষেধাজ্ঞা বহাল, নতুন নীতি আদেশ জারি
Advertise with us

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি: একজনের লাশ উদ্ধার, সন্ধান চলছে বাকিদের

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি: একজনের লাশ উদ্ধার, সন্ধান চলছে বাকিদের

ছবি: -প্রতিনিধি

উত্তাল বঙ্গোপসাগরে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ট্রলারে থাকা ৫ জন জেলে নিখোঁজ রয়েছেন এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর থেকেই নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড এবং অন্যান্য ট্রলারের মৎস্যজীবীরা যৌথভাবে তৎপরতা ও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটছে। নিহত জেলের মরদেহ উদ্ধারের পর তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

বুধবার (২৬ আগস্ট) সকালে উদ্ধারকারী দল সমুদ্র থেকে পাথরঘাটার বাদুরতলা নামক এলাকায় নিহত ওই জেলের মরদেহ নিয়ে আসেন। ডুবে যাওয়া এফবি বরকত ট্রলারে মালিক মো. আশরাফ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে পাথরঘাটা থেকে গত শুক্রবার (২১ আগস্ট) ১৩ জন জেলে এফবি বরকত নামে একটি ট্রলার নিয়ে সমুদ্রে মাছ শিকার করতে যান। পরবর্তীতে সমুদ্রের মধ্যে মাছ শিকারের উদ্দেশ্যে ট্রলারটি নোঙর করেন জেলেরা। এরপর গত (২৪ আগস্ট) দুপুরে দিকে সাগরে আবহাওয়া খারাপ থাকায় উত্তাল ঢেউয়ে হঠাৎ ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। পরে ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে ৮ জেলে সাঁতারে নিকটবর্তী অন্য আরেকটি ট্রলারে উঠতে পারলেও বাকি ৫ জন জেলে নিখোঁজ হন।

পরবর্তীতে নিখোঁজ জেলে ও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করতে জেলা মৎস্যজীবী ও ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে দুটি ট্রলার সাগরে পাঠানো হয়। পরে গতকাল বিকেলে বঙ্গোপসাগরে ট্রলারডুবির স্থান থেকে সাইকুল মীর নামে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেন তারা। পরে বুধবার সকালে মরদেহটি পাথরঘাটায় নিয়ে আসা হয়।

সমুদ্রে ট্রলার নিয়ে উদ্ধারকারী দলের সদস্য শাকিল বলেন, বঙ্গোপসাগরে যে স্থানে ট্রলারডুবির ঘটনা ঘটেছে সেখানে গতকাল বিকেলে উদ্ধারকারী একটি ট্রলার পৌঁছায়। এ সময় নিখোঁজ জেলে সাইকুলের মরদেহ ভেসে ওঠলে তা উদ্ধার করা হয়। কিন্তু ডুবে যাওয়া ট্রলারটির মধ্যে তল্লাশি চালানো সম্ভব হয়নি। ওই ট্রলারের মধ্যে এখনও নিখোঁজ কোনো জেলের মরদেহ আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ডুবে যাওয়া এফবি বরকত ট্রলারের দুজন মালিকের মধ্যে মো. আশরাফ বলেন, গত সোমবার ট্রলার ডুবির পরপর আমাদের আরেকজন ট্রলার মালিক বাদল মোল্লা অন্য আরেকটি ট্রলার নিয়ে সাগের উদ্ধার কাজে যান। এরপর গতকাল সাইকুল মীরের মরদেহটি পাওয়া যায়। পরবর্তীতে আরও তল্লাশি চালালেও আর কাউকে পাওয়া যায়নি। এমনকি ডুবে যাওয়া ট্রলারটি পেলেও তা উদ্ধার করা যায়নি। পরে উদ্ধার অভিযানে যাওয় একটি ট্রলারে মরদেহটি পাঠানো হয়ে এবং অপর আরেকটি ট্রলার এখনো উদ্ধার কাজের জন্য সাগরে আছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa