ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
অপরাধীদের দ্রুত বিচারে সরকার জিরো টলারেন্স নীতিতে চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অপকর্ম করলে রেহাই নেই, চাঁদাবাজদের হুঁশিয়ার করলেন রিজভী নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ১৭ মৃত্যু, নিখোঁজ ৪০০ বম্বে সুইটস ও বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে মক্কা চুক্তিতে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক জটিল হবে পাকিস্তানের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি: একজনের লাশ উদ্ধার, সন্ধান চলছে বাকিদের রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় পথচারী নিহত লাখো জনস্রোতে মুখরিত চট্টগ্রাম: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস শুরু
Advertise with us

ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলায় তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলায় তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত

ছবি: -সংগৃহীত

ওমানের উপকূলের কাছে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইউকেএমটিও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত তেলবাহী ট্যাংকারটির মাস্টার ঘটনা নিশ্চিত করে জানান যে জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ট্যাংকারটির ইঞ্জিন কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি পুরোপুরি অচল হয়ে পড়ে। তবে জাহাজে থাকা সব ক্রু সম্পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ রয়েছেন।

ঘটনাটি ওমানের আশ শিশাহ এলাকার প্রায় ৯ নটিক্যাল মাইল (১৬.৭ কিলোমিটার) উত্তর-পূর্বে সমুদ্রসীমায় ঘটে বলে সামুদ্রিক নিরাপত্তা সংস্থাটি উল্লেখ করেছে।

অনলাইনে প্রকাশিত বিবৃতিতে সংস্থাটি আরও জানায়, আক্রান্ত জাহাজটি কোনো দেশের মালিকানাধীন এবং সেটি কোন বন্দর থেকে কোথায় যাচ্ছিল—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর এই অঞ্চলে হঠাৎ এমন হামলায় ওই আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa