ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশে সারের সংকট নেই: তথ্য উপদেষ্টা নির্ভরতা নয়, চাই পারস্পরিক সহযোগিতা: ইইউ রাষ্ট্রদূত ব্যাটারিচালিত রিকশা চলাচলে শিগগিরই নীতিমালা: তথ্য উপদেষ্টা বাংলাদেশের সর্বাত্মক সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলায় তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত সম্মিলিত ইসলামী ব্যাংকে হেয়ারকাট বাতিল: চাহিদামতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, একদিনে পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ৫ জেলের মরদেহ উদ্ধার
Advertise with us

মৌলভীবাজারে নিজ শিশু সন্তান হত্যা: ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ২৩ বার পঠিত
মৌলভীবাজারে নিজ শিশু সন্তান হত্যা: ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড

ছবি: -প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে আইনি ঝামেলায় ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যা রুনা বেগমকে গলা কেটে হত্যা করেন বাবা।  অপরাধ প্রমাণিত হওয়ায় বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শরীফ আলী জেলার কমলগঞ্জ উপজেলা পূর্ব ভানুবিল গ্রামের আরিফ মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামে নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছর বয়সী মেয়ে রুনা বেগমকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করেন শরীফ আলী। ঘটনার পর শরীফের স্ত্রী ও নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে মামলা করেন।

পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা। সালেক মিয়া নামে স্থানীয় এক ব্যক্তির ওপর হত্যাকাণ্ডের দায় চাপিয়ে তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই শরীফ আলী নিজ সন্তানকে নির্মমভাবে হত্যা করেছিলেন। পরে পুলিশ শরীফ আলীকে আটক করলে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নিজের অপরাধ স্বীকার করে সে।

দীর্ঘ ১২ বছর শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায়, তাকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa