ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটে ওষুধে বাড়ছে উৎপাদন খরচ: দাম বৃদ্ধির ইঙ্গিত বাপির দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে এলএনজি কিনছে সরকার ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চলছে: অর্থমন্ত্রী মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইয়ে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ অগ্নিনিরাপত্তা লঙ্ঘনের দায়ে কলকাতার ২৫ হোটেল-রেস্তোরাঁকে শোকজ মৌলভীবাজারে নিজ শিশু সন্তান হত্যা: ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে স্থানীয় সরকার নির্বাচন: সিইসি অর্থনীতিতে অস্বস্তি বৃদ্ধির চিত্র দেখালো সিপিডি পিছিয়ে গেল ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শুরু ১৪ মার্চ
Advertise with us

দ্বীপ জেলা ভোলা যুক্ত হচ্ছে সড়কপথে

জেলা প্রতিনিধি
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
দ্বীপ জেলা ভোলা যুক্ত হচ্ছে সড়কপথে

ছবি: -সংগৃহীত

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে একটি নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে মোট তিনটি সম্ভাব্য রুট নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে দূরত্ব, সময় ও আর্থিক সাশ্রয়ের বিষয় বিবেচনা করে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত ‘রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা’ রুটটি চূড়ান্ত করা হয়।

সভায় প্রধানমন্ত্রী ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দ্বীপ জেলার সম্ভাবনা কাজে লাগাতে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে সমন্বিত সড়ক ব্যবস্থা তৈরি করা জরুরি। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রকল্পসংশ্লিষ্ট আধিকারিকরা জানান, প্রস্তাবিত এই রুটে বিদ্যমান আঞ্চলিক সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সংযোগ সড়ক এবং তিনটি ছোট সেতু নির্মাণ করতে হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ের কাজও দ্রুত শুরু করার প্রস্তুতি চলছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে ঢাকা, বরিশালসহ পুরো দেশের সরাসরি নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এতে উপকূলীয় জেলাটির নৌপথের ওপর দীর্ঘদিনের একক নির্ভরতা কমবে এবং যাতায়াতের সময় ও খরচ অনেকাংশে হ্রাস পাবে। সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী, সংশ্লিষ্ট দুই বিভাগের প্রতিমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa