ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদেরও তালিকা করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দ্বীপ জেলা ভোলা যুক্ত হচ্ছে সড়কপথে সিলেটে তেলবাহী লরি-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪ তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন সকলের সম্মিলিত সহযোগিতায় ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী করা হবে: ডিএনসিসি প্রশাসক বিদ্যুৎ ও গ্যাসের সংকট এক দিনে সমাধান করা সম্ভব নয় : অর্থমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল: আড়াই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তি ভারতের আরএসএসের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের শিল্পখাত:  নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ চায় ঢাকা চেম্বার বাংলাদেশসহ ৭৫ দেশের মার্কিন ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল
Advertise with us

সিলেটে তেলবাহী লরি-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
সিলেটে তেলবাহী লরি-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪

ছবি: -সংগৃহীত

সিলেটের ওসমানী নগরের ব্রাক্ষণগ্রাম এলাকায় তেলবাহী লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সিলেট–ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত সাতজনকে ওসমানীতে আনা হলে হাসপাতালে চারজনের মৃত্যু হয়। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের মধ্যে নিয়ামত আলী (৩০) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামে। বাকি তিনজনের পরিচয় জানা যায়নি। এর মধ্যে ১১–১২ বছর বয়সী এক কন্যাশিশু রয়েছে।

ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভুইয়া হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সিলেট থেকে ঢাকাগামী পদ্মা অয়েল কোম্পানির তেলবাহী খালি ট্যাংক লরি ওসমানী নগরের ব্রাক্ষ্মণগ্রাম (কসরতল) এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতের হাসপাতালে পাঠায়।

এর আগে, গত ৭ আগস্ট একই মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa