ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
আবার আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির আগস্টের ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার: প্রবৃদ্ধি ২৫ শতাংশ পুলিশের পাঁচ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত: উচ্ছ্বসিত কর্মী ও ব্যবসায়ীরা সার সংকটে ক্ষুব্ধতা, গুদাম ভেঙে ১০ টন ইউরিয়া নিয়ে গেলেন কৃষকরা নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণে রাজউকের কঠোর হুশিয়ারি চীন ও রুশ দূতাবাসে ই-মেইল হুমকি: গুলশান-বারিধারায় বাড়তি নিরাপত্তাবেষ্টনী ‘রোহিঙ্গা সংকট কাটাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে’: শামা ওবায়েদ সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী  ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ চার খুন, গ্রেপ্তার দুই
Advertise with us

সকলের সম্মিলিত সহযোগিতায় ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী করা হবে: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
সকলের সম্মিলিত সহযোগিতায় ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী করা হবে: ডিএনসিসি প্রশাসক

ছবি: -প্রতিনিধি

রাজধানী ঢাকাকে পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর উত্তরা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম খান বলেন, সরকারি নির্দেশনার আলোকেই এই দীর্ঘমেয়াদী সবুজায়ন পরিকল্পনা বাস্তবায়নে বেসরকারি প্রতিষ্ঠানসমূহ এগিয়ে এসেছে, যা একটি টেকসই পরিবেশ বিনির্মাণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, নগরীর সবুজায়ন কর্মসূচিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন আগামী পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ৫৫ হাজার বৃক্ষরোপণ হয়েছে এবং মহাখালী, ফার্মগেট, বিজয়নগরসহ প্রধান সড়কসমূহের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, পুরো দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকাকে সবুজায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই বৃক্ষরোপণ কর্মসূচির একটি বিশেষ দিক হলো রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার নিশ্চয়তা। কর্মসূচির আওতায় ৫০০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০০ জন শিক্ষার্থী সরাসরি রোপণকৃত গাছের পরিচর্যা কাজে যুক্ত থাকবে। শিক্ষার্থী বন্ধুদের উৎসাহিত করতে পরবর্তীতে তাদের বৃত্তির আওতায় আনা হবে। এ উদ্যোগকে অত্যন্ত মহৎ ও দূরদর্শী অভিহিত করে প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে এভাবে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করা অন্য সবার জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত।

সবুজায়নের পাশাপাশি একটি পরিচ্ছন্ন ঢাকা গড়ার ওপর জোর দিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, কেবল সিটি করপোরেশনের একক চেষ্টায় একটি মেগাসিটিকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এজন্য সাধারণ নাগরিকদের দায়িত্বশীল ও সচেতন হতে হবে।

তিনি রাস্তায় কিংবা যত্রতত্র প্লাস্টিক বোতল, ওয়ান টাইম কাপ, টিস্যু, পানির কন্টেইনার ও আবর্জনা না ফেলে নির্ধারিত ডাস্টবিন বা স্থানে ফেলার অনুরোধ জানান। নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই পারে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ রূপকল্পকে বাস্তবে রূপ দিতে।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম প্রমুখ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa