https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এর পলে মন্ত্রণালয়টিতে এখন পূর্ণ মন্ত্রী হেলেন দুইজন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রী হিসেবে শপথ নেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান। এরপর মধ্যরাতে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। গত জাতীয় সংসদ নির্বাচনে আন্দালিভ রহমান ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে আসছেন জহির উদ্দিন স্বপন। ফলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এখন দুজন।
তবে শোনা যাচ্ছে জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। তবে শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করেনি মন্ত্রিপরিষদ বিভাগ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জহির উদ্দিন স্বপন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
নির্বাচনের পর চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন গঠন করা সরকারে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ছয় মাসের মাথায় সেখানে নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হলো।


