ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা সংকটের ৯ বছর নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নোয়াখালীর রাজু নিহত, আহত ১ এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের জ্বালানি সংকটে ওষুধে বাড়ছে উৎপাদন খরচ: দাম বৃদ্ধির ইঙ্গিত বাপির দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে এলএনজি কিনছে সরকার ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চলছে: অর্থমন্ত্রী মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইয়ে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ অগ্নিনিরাপত্তা লঙ্ঘনের দায়ে কলকাতার ২৫ হোটেল-রেস্তোরাঁকে শোকজ মৌলভীবাজারে নিজ শিশু সন্তান হত্যা: ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড
Advertise with us

নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ছবি: -সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এই অভিনন্দন জানান।

বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, “গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”

রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য আন্তরিক শুভকামনা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এর আগে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের ঘণ্টাখানেক পূর্বে দেওয়া পৃথক আরেকটি পোস্টে এই নতুন অধ্যায়কে বাংলাদেশের ইতিহাস ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এক ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেন তিনি।

উল্লেখ্য, বঙ্গভবনের দরবার হলে আয়োজিত ভাবগম্ভীর অনুষ্ঠানে স্পিকার, প্রধান বিচারপতিসহ সামরিক-বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠান শেষে সরকারের পক্ষ থেকে নতুন রাষ্ট্রপ্রধানের সার্বিক সাফল্য ও সুস্থতা কামনা করা হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa