ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদেরও তালিকা করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দ্বীপ জেলা ভোলা যুক্ত হচ্ছে সড়কপথে সিলেটে তেলবাহী লরি-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪ তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন সকলের সম্মিলিত সহযোগিতায় ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী করা হবে: ডিএনসিসি প্রশাসক বিদ্যুৎ ও গ্যাসের সংকট এক দিনে সমাধান করা সম্ভব নয় : অর্থমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল: আড়াই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তি ভারতের আরএসএসের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের শিল্পখাত:  নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ চায় ঢাকা চেম্বার বাংলাদেশসহ ৭৫ দেশের মার্কিন ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল
Advertise with us

স্প্রিং ভেঙে বরেন্দ্র এক্সপ্রেস বিকল, উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
স্প্রিং ভেঙে বরেন্দ্র এক্সপ্রেস বিকল, উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি: -সংগৃহীত

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে পড়েছে। এতে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ পুরো উত্তরাঞ্চলের সাথে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে চালক ও পরিচালকের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন ট্রেনে থাকা শত শত যাত্রী।

শনিবার সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই বিকট শব্দে একটি বগির স্প্রিং ও নিচের কাঠামো ভেঙে ট্রেনের বডি নিচে নেমে যায়। অবস্থা টের পেয়ে চালক দ্রুত ব্রেক করায় ট্রেনটি উল্টে না গিয়ে লাইনের ওপর আটকে পড়ে।

হঠাৎ লাইন অবরুদ্ধ হয়ে পড়ায় পার্বতীপুর ও সান্তাহারসহ আশপাশের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার সাধারণ যাত্রী।

ট্রেনের পরিচালক জানান, দুর্ঘটনার পরপরই পার্বতীপুর ও সান্তাহার জংশন থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেনকে খবর দেওয়া হয়েছে এবং তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভেঙে যাওয়া বগিটি লাইন থেকে সরিয়ে উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হওয়ার সঠিক সময় নিশ্চিত বলা যাচ্ছে না।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa