ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাসের খনির সন্ধান পেল ইরান বছরে ১৫ হাজারের বেশি আত্মহত্যা: দণ্ডবিধি সংস্কারের দাবি বিশেষজ্ঞদের অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল গুম-খুনের শিকার পরিবারকে সহায়তায় নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ এবার কানাডাকে ‘অঙ্গরাজ্য’ বললেন ট্রাম্প জনশক্তি রপ্তানিতে বড় ধস: ৬ মাসে বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৯ শতাংশ আবার আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির আগস্টের ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার: প্রবৃদ্ধি ২৫ শতাংশ পুলিশের পাঁচ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত: উচ্ছ্বসিত কর্মী ও ব্যবসায়ীরা
Advertise with us

রাষ্ট্রপতি নির্বাচন শুরুর ৫ মিনিট আগে সম্প্রচার শুরু হবে: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচন শুরুর ৫ মিনিট আগে সম্প্রচার শুরু হবে: চিফ হুইপ

ছবি: -সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে এবং নতুন রাষ্ট্রপতির শপথ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

গতকাল বুধবার বিকেলে সংসদ ভবনে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে চিফ হুইপ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ও জাতীয় সংসদ যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, ভোট শুরুর ঠিক ৫ মিনিট আগে থেকে এর সরাসরি সম্প্রচার শুরু করা হবে।”

তিনি আরও স্পষ্ট করেন, রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোট প্রদান সরাসরি সম্প্রচারিত হবে। শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের ভোটদান শেষে পুরো প্রক্রিয়ার রেকর্ডিং চলবে। এরপর ভোট গ্রহণ সমাপ্তির ৫ মিনিট পূর্বে পুনরায় সরাসরি সম্প্রচার চালু করা হবে এবং তাৎক্ষণিকভাবে চূড়ান্ত ফলাফল প্রচার করা হবে।

চিফ হুইপ নিশ্চিত করেছেন যে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন। দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন, জাতীয় অগ্রগতির স্বার্থে সরকার ও বিরোধী দল সর্বাত্মকভাবে সহযোগিতা করবে।

উল্লেখ্য, ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থীর উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিএনপি সমর্থিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কর্নেল (অব.) অলি আহমদ। ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর এ ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa