ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
ফখরুলকে অভিনন্দন জারদারির, পাকিস্তান সফরের আমন্ত্রণ কলকাতায় হোটেল ট্র্যাজেডির পর ‘আতঙ্কিত’ পর্যটকদের দেশে ফেরার তাগিদ শপথ নিলেন চার পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নব নির্বাচিত রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শিক্ষাকে সনদনির্ভর না করে দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান মাহ্‌দী আমিনের রবিবার ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৪ মুখ, রাতে বঙ্গভবনে শপথ কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ ট্রাম্পের, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
Advertise with us

 পর্যটন খাত এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া  

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
 পর্যটন খাত এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া  

ছবি: -প্রতিনিধি

পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া।   দুই দেশের পর্যটকদের যাতায়াত সহজ করতে ভিসা প্রক্রিয়া দ্রুত করা, ফ্লাইটের সংখ্যা বাড়ানো এবং নতুন সম্ভাবনা তৈরির জোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী ওয়াইবি তুয়ান চিউ চুন মানের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে করেছেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদউজ্জামান মিল্লাত।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় দেশের পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় ও সমৃদ্ধ ভ্রমণ অভিজ্ঞতা তৈরির উপায় নিয়ে আলোচনা করা হয়। এটি দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আলোচনায় দুই দেশের পর্যটন খাতের সেরা চর্চা ও অভিজ্ঞতা বিনিময়, পর্যটন খাতের সক্ষমতা বৃদ্ধি, ভিসা সুবিধা সহজ করা এবং প্রি-ভেরিফিকেশন ব্যবস্থার উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া মালয়েশিয়ার পর্যটন সেবা খাতে প্রশিক্ষিত জনবল নিয়োগ বাড়ানোর লক্ষ্যে আতিথেয়তা শিল্পে যৌথ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিচালনার বিষয়ে আলোচনা হয়।

উভয় পক্ষই মনে করে, এই ঘনিষ্ঠ সহযোগিতা কেবল পর্যটন খাতের প্রসারেই ভূমিকা রাখবে না, বরং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ বহুলাংশে বাড়িয়ে দেবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা ও প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ। অন্যদিকে মালয়েশিয়ার পক্ষে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক চুয়া চুন হুয়া, ট্যুরিজম মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রচার (এশিয়া ও আফ্রিকা) বিভাগের পরিচালক মাদাম নুওয়াল ফাদিলাহ কু আজমিসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa