ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫৩ কেউ প্রার্থীতা প্রত্যাহার করেনি, দুই প্রার্থীর লড়াইয়ে রাষ্ট্রপতি নির্বাচন রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের চুক্তি এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতে সচেতনতার আহ্বান তথ্যমন্ত্রীর ঋণনির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়নে দেশের উন্নয়ন চায় সরকার : আমির খসরু ঢাকার ব্যাটারি রিকশা নীতি: জিও-ফেন্সিং ও স্মার্ট ইঞ্জিনিয়ারিং বাস্তবায়নের চ্যালেঞ্জ মাটির নিচে লুকানো ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি ইরানের
Advertise with us

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫৩

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫৩

ছবি: -ফাইল ছবি

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৭৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃতদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং অপর দুজন খুলনা ও ময়মনসিংহ বিভাগের অধিবাসী। নতুন এই প্রাণহানির ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে।

অন্যদিকে, গত একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২৩ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৭৪৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক হিসাব অনুযায়ী, চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬০১ জনে। হঠাৎ করে ডেঙ্গুর বিস্তার বাড়ায় চিকিৎসকরা সাধারণ মানুষকে মশারি ব্যবহার এবং বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখার পরামর্শ দিচ্ছেন।

বিষয় :
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa