https://asia24.tv


ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ফাইল ছবি: এএফপি ছবি: -সংগৃহীত
যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তির প্রতিশ্রুতি রক্ষা না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান শান্তিদূত মোহাম্মদ বাঘের গালিবাফ। মঙ্গলবার (১৮ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থান ব্যক্ত করেন।
গালিবাফ স্পষ্ট জানান, সমুদ্রপথের অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করার শর্তগুলো ওয়াশিংটন পূরণ করলেই কেবল এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেওয়া সম্ভব। শর্ত না মানা পর্যন্ত প্রণালিতে চলাচল স্বাভাবিক হবে না বলে সতর্ক বার্তা দেন তিনি।


