ঢাকা
১৮ আগস্ট ২০২৬
Advertise with us

ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ১২ বার পঠিত
ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলায় নিহত ২

ছবি: -প্রতিনিধি

দক্ষিণ ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা শহরের একটি  হাই স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শ্রেণীকক্ষে এক ছাত্রের এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত দুইজন নিহত হয়েছে।  এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে।  হামলাকারী ছাত্র নিজেও নিহত হয়েছে বলে জানানো হয়েছে।  

 

মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় রেডিও স্টেশন ডিজেডএমএমকে দেওয়া সাক্ষাৎকারে জাম্বোয়াঙ্গার মেয়র খাইমার আদান ওলাসো এ তথ্য জানান।

তিনি বলেন, গুলিতে নিহত দুজনের মধ্যে একজন হামলাকারী। তবে হামলাকারী কীভাবে গুলিবিদ্ধ বা নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ঘটনার পর পুলিশ স্কুল ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান শুরু করেছে। আঞ্চলিক পুলিশের মুখপাত্র শেলামি চ্যাং জানিয়েছেন, পুলিশ সদস্যরা ক্যাম্পাসটি নিরাপদ করার চেষ্টা করছেন।

তবে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি তিনি।

স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে জাম্বোয়াঙ্গার আতেনেও দে জাম্বোয়াঙ্গা উচ্চবিদ্যালয়ে।

সাংবাদিকদের দেওয়া তথ্য অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারী সপ্তম শ্রেণির একজন শিক্ষার্থী। সে একটি শ্রেণিকক্ষে ঢুকে গুলি চালায় বলে জানা গেছে।

তবে গুলির কারণ কী ছিল এবং হামলাকারী কীভাবে অস্ত্রটি পেয়েছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঘটনার পর স্কুল ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa