ঢাকা
১৪ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ঢাবির ৯২ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি জ্বালানি ঘাটতি মেটাতে আগস্টে আরও ৫ কার্গো এলএনজি আনছে সরকার রাষ্ট্রপতি পদে ২ প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট সিদ্ধান্ত জ্বালানি ও প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র: মাহদী আমিন ভারতসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফ্রান্সকে মানবাধিকার নিয়ে ‘জ্ঞান দেওয়া’ বন্ধ করতে বলল ইরান ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ শাহবাগে চালু হলো আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ব্যাটারিচালিত রিকশা তৈরিতে লাগবে অনুমতি, নির্ধারিত হবে কারখানা
Advertise with us

রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ঢাবির ৯২ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ঢাবির ৯২ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়।  ছবি: -ফাইল ছবি

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯২ জন শিক্ষকের ভূমিকা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন—বিজ্ঞান অনুষদের ডিন ও আইন অনুষদের ডিন। কমিটি এরই মধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে পুনর্বাসনের লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপনে তৎপরতা চালাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই তালিকায় ঢাবির ৯২ জন শিক্ষকের নাম থাকার কথা বলা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে ৫৮ জনকে শনাক্ত করতে পেরেছে। তাঁদের সার্বিক বিষয় পর্যালোচনা করে শাস্তিমূলক করণীয় নির্ধারণ ও সুপারিশ করবে এই কমিটি। অন্য শিক্ষকদের নাম শনাক্ত করা গেলে তাঁদের বিষয়েও একই প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa