ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশে সারের সংকট নেই: তথ্য উপদেষ্টা নির্ভরতা নয়, চাই পারস্পরিক সহযোগিতা: ইইউ রাষ্ট্রদূত ব্যাটারিচালিত রিকশা চলাচলে শিগগিরই নীতিমালা: তথ্য উপদেষ্টা বাংলাদেশের সর্বাত্মক সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলায় তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত সম্মিলিত ইসলামী ব্যাংকে হেয়ারকাট বাতিল: চাহিদামতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, একদিনে পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ৫ জেলের মরদেহ উদ্ধার
Advertise with us

অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্ট গ্রেফতার, ৩ কোটি লেনদেনের তথ্য

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ৫৩ বার পঠিত
অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্ট গ্রেফতার, ৩ কোটি লেনদেনের তথ্য

ছবি: -প্রতিনিধি

মাগুরায় অনলাইন জুয়া, সাইবার অপরাধসহ অবৈধ আর্থিক লেনদেনের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের কথিত এক মাস্টার এজেন্ট হিসেবে আমিনুল ইসলাম নয়ন (২৪) নামে এক জনকে আটক করেছে পুলিশ।

 

এ সময় তার কাছ থেকে এসব কাজে ব্যাবহীত ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন মোবাইল কোম্পানির ৯টি সিম কার্ড জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে অভিযুক্ত নয়নের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রায় ৩ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আটক অভিযুক্ত নয়ন দেশে-বিদেশে ভিপিএন ও প্রক্সি সার্ভার ব্যবহার করে অনলাইন জুয়ার খেলোয়াড়দের মধ্যে আর্থিক লেনদেন পরিচালনা করতেন। এ ব্যাপারে তদন্তের পর তার ব্যাবহীত বিকাশ একাউন্ট সহ অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ও অনলাইন বেটিং প্ল্যাটফর্ম 1XBET-এর সঙ্গে সংশ্লিষ্টতা ও লেনদেনের তথ্য পাওয়া গেছে। ইতিমধ্যে এসব অ্যাকাউন্টে মোট ৩ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা লেনদেনের তথ্য শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, অনলাইন জুয়া, সাইবার অপরাধ সহ অবৈধ আর্থিক লেনদেনের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভিটাসাইর এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের অন্যতম এজেন্ট মো. আমিনুল ইসলাম নয়ন (২৪)-কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার কাছ থেকে ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ৯টি সিম কার্ড উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa