ঢাকা
১২ আগস্ট ২০২৬
শিরোনাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে মার্কিন বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ৫ বিলিয়ন ডলার নতুন বিনিয়োগের সম্ভাবনা, চায় নীতির নিশ্চয়তা ও জ্বালানি নিরাপত্তা গুগলের ইতিহাসে দ্রুততম: ১০০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলকে ‘জেমিনি’ ভারত থেকে আসছে রেলওয়ের ১৯টি আধুনিক কোচ সাভারে প্রেসার কুকার সদৃশ বোমার সন্ধান, এলাকা ঘেরাও সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার ১৫ লাখ টাকার মাদক ভাগাভাগি নিয়ে গুলি, ল্যাংড়া রুবেলসহ গ্রেফতার ৫ বরিশাল আদালত চত্বরে ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ শোকাহত মেসিকে নিয়ে উৎকণ্ঠায় মায়ামি
Advertise with us

শিক্ষক নিয়োগে সিদ্ধান্ত না বদলালে ইসলামী আন্দোলনের কঠোর কর্মসূচির হুমকি

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
শিক্ষক নিয়োগে সিদ্ধান্ত না বদলালে ইসলামী আন্দোলনের কঠোর কর্মসূচির হুমকি

ইসলামী আন্দোলনের সভা।  ছবি: -সংগৃহীত

শিক্ষক নিয়োগ পদ্ধতির সিদ্ধান্ত বুধবারের মধ্যে পরিবর্তন করা না হলে পরদিন বৃহস্পতিবার থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির দাবি, শিক্ষক নিয়োগে দুর্নীতির সুযোগ তৈরি করার অপচেষ্টা মেনে নেওয়া হবে না।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) রাজধানীর আমেলায় আয়োজিত এক সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ এ ঘোষণা দেন। সভায় শিক্ষক নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করা এবং স্থানীয় ব্যবস্থাপনা কমিটির হাতে নিয়োগ ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়।

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সমালোচনা করে মারুফ বলেন, মন্ত্রী পরিবর্তিত বাস্তবতা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছেন। ২০২৫ সালের নির্দেশে স্কুলের কর্মচারী নিয়োগ জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটির হাতে ন্যস্ত করে স্বচ্ছতা আনা হয়েছিল। কিন্তু বর্তমান মন্ত্রী তা বাতিল করে পুনরায় স্কুল ব্যবস্থাপনা কমিটির হাতে ফিরিয়ে দিয়েছেন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একই নীতি নেওয়া হচ্ছে।

ইসলামী আন্দোলনের এই নেতা সতর্ক করে বলেন, স্থানীয় কমিটির হাতে নিয়োগের নিরঙ্কুশ ক্ষমতা থাকলে স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হবেন এবং শিক্ষার মান ধ্বংস হবে।

নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় শীর্ষ নেতারা বলেন, অবিলম্বে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের পরিবেশ নিশ্চিত না করলে রাজপথে টানা আন্দোলন অব্যাহত রাখা হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa