ঢাকা
১৪ আগস্ট ২০২৬
Advertise with us

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮.৩২%; আট মাসে সর্বনিম্ন

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮.৩২%; আট মাসে সর্বনিম্ন

মূল্যস্ফীতির প্রতীকী ছবি।  ছবি: -ফাইল ছবি

জুলাই মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৮.৩২ শতাংশে, যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এই স্বস্তিদায়ক চিত্র উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত জুনে মূল্যস্ফীতির হার ছিল ৯.১৬ শতাংশ। সেই তুলনায় জুলাইয়ে তা ০.৮৪ শতাংশ কমেছে। এর আগে ২০২৫ সালের নভেম্বরে এই হার ছিল ৮.৪৯ শতাংশ।

মূল্যস্ফীতি হ্রাসে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে খাদ্য খাত। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭.১৬ শতাংশে, যা জুনে ছিল ৮.৬০ শতাংশ। এটি ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন খাদ্য মূল্যস্ফীতি।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। জুনে এই হার ৯.৬১ শতাংশ থাকলেও জুলাইয়ে তা নেমেছে ৯.২৮ শতাংশে। তবে খাদ্য ও সাধারণ মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি এখনো ৯ শতাংশের ওপরে রয়েছে।

সার্বিকভাবে, খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার দাম কিছুটা সহনীয় হওয়ায় সাধারণ মূল্যস্ফীতি হ্রাস পেয়ে দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa