ঢাকা
১০ আগস্ট ২০২৬
শিরোনাম
Advertise with us

২২৬ মাদ্রাসায় শতভাগ ফেল

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
২২৬ মাদ্রাসায় শতভাগ ফেল

ছবি: -ফাইল ছবি

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেশের ২২৬টি মাদ্রাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শূন্য পাস করা সারা দেশের ৩১২টি প্রতিষ্ঠানের মধ্যে সিংহভাগই মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন। ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২.২৫ শতাংশ হলেও পাসের হারে সবার নিচে অবস্থান করছে মাদ্রাসা বোর্ড।

বোর্ডসূত্রে জানা যায়, দেশের ৭৪১টি কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৭৬ জন শিক্ষার্থী। ফলশতিতে এ বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫৫.৪৯ শতাংশ।

সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

চলতি বছর ১১টি বোর্ডে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিল। সব মিলিয়ে দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়। শূন্য পাসের এমন নজিরবিহীন বিপর্যয় নিয়ে শিক্ষাবিদদের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa