ঢাকা
১০ আগস্ট ২০২৬
Advertise with us

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় আবার বাড়ল তেলের দাম

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
হরমুজ নিয়ে অনিশ্চয়তায় আবার বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালি।  ছবি: -ফাইল ছবি

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিশ্ববাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসেই অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।

ইরান ও ওমানের মধ্যস্থতায় নৌপথটি উন্মুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ায় বাজারে এর প্রত্যক্ষ প্রভাব পড়ে। সোমবার (১০ আগস্ট ২০২৬) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ সেন্ট বা ১.০৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮৪.৪৬ ডলারে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮.৭৯ ডলারে পৌঁছায়।

এর আগে ওমান ও ইরানের কূটনৈতিক সমঝোতার গুঞ্জনে হরমুজ উন্মুক্ত হওয়ার আশায় তেলের দাম এক সপ্তাহে প্রায় ৭ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল। মধ্যপ্রাচ্য সংঘাতের আগে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো হরমুজ প্রণালি দিয়ে, যার ফলে অঞ্চলটির রাজনৈতিক স্থায়িত্বের ওপর বিশ্ব তেলের বাজার অনেকাংশে নির্ভরশীল।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa