ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর প্রস্তাব জ্বালানিমন্ত্রীর ভারতের কোর্টে দুই দেশের সম্পর্কের বল, মন্তব্য শামা ওবায়েদের ভিসা ও গ্রিন কার্ড নীতিতে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি হাফিজুর রহমানের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ ছাত্র আন্দোলন দমনে মারমুখী হওয়ার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের দেশীয় স্বর্ণ খাতে স্বচ্ছতা আনতে কঠোর নীতিমালার খসড়া চূড়ান্ত মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর ১৬ আগস্ট ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন সব হাসপাতালে ছিনতাই, দুর্ঘটনায় আহতের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাই কোর্টের ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করছে বাংলাদেশ ব্যাংক
Advertise with us

হাফিজুর রহমানের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
হাফিজুর রহমানের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

সোহাগী জাহান তনু ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান।  ছবি: -ফাইল ছবি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, চেম্বার আদালতের নির্দেশনা অনুযায়ী হাফিজুর রহমান নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে অবিলম্বে গ্রেপ্তারের সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। আদালত এই আবেদনের ওপর পরবর্তী শুনানির জন্য আগামী রবিবার তারিখ ধার্য করেছেন।

তনু হত্যাকাণ্ডের দীর্ঘ এক দশক পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে অভিযুক্ত হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের পর তাঁর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল, যা পরীক্ষার পর প্রস্তুতকৃত প্রতিবেদন তদন্ত কর্মকর্তারা আদালতে দাখিল করেন।

পরবর্তীতে তাঁর করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে গত ২ আগস্ট বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ হাফিজুরকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুল জারি করেছিলেন হাইকোর্ট বেঞ্চ।

হাইকোর্টের ওই আদেশের প্রেক্ষিতে গত ৪ আগস্ট সন্ধ্যায় কুমিল্লা কারাগার থেকে মুক্ত পান আসামি হাফিজুর রহমান। তবে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের সেই জামিন আদেশের বিরুদ্ধে দ্রুত আপিল বিভাগে আবেদন জানায়। চেম্বার আদালতের নতুন এই আদেশের ফলে তাঁর সাময়িক মুক্তি বাতিল হলো এবং মামলার বিচারপ্রক্রিয়ায় নতুন মোড় নিল।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa