ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
চিকিৎসকদের শৃংখলায় আনতে হাসপাতালে আসছে জিওফেন্সিং প্রযুক্তি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: কাল চালু হচ্ছে ‘স্মৃতি জাদুঘর’ ঢাকায় আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার স্টিভ কেলার চ্যালেঞ্জ জয় করে তৈরি পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবারের মতো দ্বিতীয় বাংলাদেশ সংবিধান সংশোধন কমিটির আজ প্রথম বৈঠক জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ঝিনাইদহে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু জুলাইয়ে সর্বোচ্চ রপ্তানি, তবে গত মাসের তুলনায় কমেছে আয় ইনফান্তিনোর পদ রক্ষায় ‘সম্ভব সবকিছু’ করবেন ট্রাম্প—দাবি মার্কিন কর্মকর্তার বিদ্যুৎ বিল নিয়ে সতর্কবার্তার বিজ্ঞপ্তি সংশোধন করল বিদ্যুৎ বিভাগ
Advertise with us

ভারতের ভূখণ্ড থেকে শেখ হাসিনা যেন বক্তব্য দিতে না পারেন: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
ভারতের ভূখণ্ড থেকে শেখ হাসিনা যেন বক্তব্য দিতে না পারেন: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: -প্রতিনিধি

ভারতের ভূখণ্ড ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার মতো কোনো কার্যক্রম চালাতে না পারেন, সে বিষয়ে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় সোমবার (৩ আগস্ট)। এ সময় বিষয়টি উঠে আসে।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরে বলা হয়, ৫ আগস্ট শেখ হাসিনা প্রকাশ্যে বক্তব্য দিতে পারেন। বৈঠকে বিষয়টি নিয়েও আলোচনা হয়।

বৈঠকে হুমায়ুন কবির ভারতীয় হাইকমিশনারকে জানান, শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা রয়েছে।

তিনি বলেন, এ ধরনের কার্যক্রম বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

জবাবে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa