ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শাকিবের অনুরোধে ফের সিনেমায় ফিরবেন ববিতা, চান পছন্দের গল্প শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-থাইল্যান্ড বৈঠকে ভিসা সহজীকরণে জোর, ৭ দিনের মধ্যে প্রসেসিং কুমিল্লায় ৫ ফুট চওড়া ‘অভিনব’ বাড়ি দেখতে ভিড় দক্ষিণ কোরিয়ায় রেকর্ড দাবদাহে মৃত্যু ১৬ সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের অধিকার থাকবে, সংশোধনী আইনের খসড়ায় অনুমোদন পটুয়াখালীর শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা দেখানোর অভিযোগ ফিফার তদন্তের মধ্যেই নতুন বিতর্ক, ফকল্যান্ড বার্তাসহ জার্সি পরে মাঠে আর্জেন্টাইন ক্লাব সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রাশিয়ায় ব্যস্ত সৈকতে ড্রোন বিস্ফোরণ, নিহত ৭
Advertise with us

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত: নিহত ১৩

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত: নিহত ১৩

নাজকা লাইনস।  ছবি: -সংগৃহীত

পেরুর বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘নাজকা লাইনস’ ভ্রমণের সময় একটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। শনিবার দক্ষিণ পেরুর ইকা বিভাগের পিসকো শহর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি দুর্ঘটনায় পড়ে। দেশটির পুলিশ নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে ১১ জন বিদেশি পর্যটক এবং ২ জন ক্রু সদস্য রয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, বিমানটি ভূপাতিত হওয়ার পরপরই আগুন ধরে যায়, ফলে ভেতরে থাকা কারও পক্ষে বেঁচে ফেরা সম্ভব হয়নি। বিধ্বস্ত বিমানটি পেরুর ভ্রমণসেবা সংস্থা ‘এরোডিয়ানা’ (Aerodiana)-র মালিকানাধীন। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য ‘নাজকা লাইনস’ হলো খ্রিষ্টপূর্ব ৫০০ থেকে খ্রিষ্টীয় ৫০০ সালের মধ্যে মরুভূমির বুকে আঁকা বিশাল কিছু প্রাচীন ভূমিচিত্র। মাটি থেকে এগুলো বোঝা না গেলেও আকাশ থেকে স্পষ্ট দেখা যায়। প্রাচীন এই রহস্যময় জিওগ্লিফগুলো দেখার জন্য আকাশপথই পর্যটকদের প্রধান ভরসা। প্রতিবছর লাখ লাখ বিদেশি পর্যটক পেরুর এই ঐতিহাসিক নিদর্শন দেখতে ভ্রমণ করে থাকেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa