https://asia24.tv


প্রতীকী ছবি। ছবি: -ফাইল ছবি
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষকের নিয়োগ কার্যক্রম আগামী অক্টোবরে শুরু হতে যাচ্ছে। শনিবার (১ আগস্ট) এক জরুরি ভার্চুয়াল সভা শেষে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন।
সচিব জানান, সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদান নিশ্চিত করতে মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। মূলত পুলিশ ভেরিফিকেশন ও দাপ্তরিক বিভিন্ন যাচাই-বাছাইয়ের কারণেই এই নিয়োগে কিছুটা বিলম্ব হয়েছে। তবে সব প্রশাসনিক ধাপ পেরিয়ে আগামী ৩০ অক্টোবরের মধ্যেই এই প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই নিয়োগ দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনীয় সব প্রশাসনিক প্রস্তুতি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর নির্বাচিত শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে পদায়ন করা হবে। পদায়ন শেষেই নতুন শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন ও শিক্ষাদান পদ্ধতিতে দক্ষ করতে মৌলিক প্রশিক্ষণ দেবে ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন


