ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বে হামের সর্বোচ্চ প্রাদুর্ভাব বাংলাদেশে ধূমপানমুক্ত গণপরিবহনের দাবি ঢাকা-চট্টগ্রামে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ ভোলা থেকে মূল ভূখণ্ডে গ্যাস আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগকে স্বাগত, শ্রমিকের অধিকার সুরক্ষায় BMF-এর ১০ দফা দাবি শর্তসাপেক্ষে রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ চানব্যবসায়ীরা দেশে ভালো নির্বাচনের স্থায়ী সংস্কৃতি চালু করতে চাই: সিইসি দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের ব্যবসায়ীরা হাটহাজারীতে অনুশীলনে দুই সৈনিক নিহত পলিথিন ও প্লাস্টিক বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
Advertise with us

হাম পরিস্থিতি উদ্বেগজনক, উপসর্গে মৃত ৬৫৪

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   ৪১ বার পঠিত
হাম পরিস্থিতি উদ্বেগজনক, উপসর্গে মৃত ৬৫৪

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ঢাকা, ৯ জুলাই: দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৪ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৭৪৭।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটে। মারা যাওয়া দুই শিশুর একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় আরও ৮১৮ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন।

এদিকে, গত এক দিনে পরীক্ষায় আরও ১২৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ১৯৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৩১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৮ হাজার ৪১৯ জন।

তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিষয় :
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa