ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
Advertise with us

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ ৫ জন যশোরে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ১ বার পঠিত
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ ৫ জন যশোরে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন।  ছবি: -ফাইল ছবি

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ পাঁচজনকে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। আজ বুধবার (২৯ জুলাই) পরিচালিত এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রামে চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের মহড়া ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। সম্প্রতি তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ইমনের সহযোগী হিসেবে পরিচয় দেন এবং অবৈধ অস্ত্র দিয়ে চট্টগ্রামে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পরবর্তীতে ওই দুই সহযোগীর দেওয়া তথ্য এবং গোপন গোয়েন্দা নজরদারির ভিত্তিতে যশোরে ইমনের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা হয়। সেই তথ্যের সূত্র ধরে ঝিকরগাছায় বিশেষ অভিযান চালিয়ে ডেভিড ইমন ও তাঁর আরও চার সহযোগীকে যৌথভাবে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa