ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
মানহীন পণ্য: ৭ প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু সাবেক রাষ্ট্রপতির দুর্নীতির অভিযোগ যাচাই করা হচ্ছে: আইনমন্ত্রী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার ২ সাংবাদিক ও ২৫ বিনোদনশিল্পীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি রাতে লাউডস্পিকার ও আতশবাজি নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল বাজারের ৭৭% টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
Advertise with us

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ১ বার পঠিত
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড  ছবি: -সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রোববার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, একজন বরিশাল এবং অপরজন খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৪৩৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরা মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৩৫ জনে।

অন্যদিকে, নতুন ভর্তি রোগীদের নিয়ে চলতি বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৯৮ জনে পৌঁছেছে। আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় তদারকি জোরদার করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa