ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
উচ্চপ্রযুক্তি ও কৌশলগত শিল্পে চীনা বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেনে বাংলাদেশ ব্যাংকের বড় ছাড় স্পেন-আর্জেন্টিনা ফাইনাল বিতর্কের পর অবসরে রেফারি ভিনচিচ ২৬ টুথপেস্টে বিষাক্ত প্লাস্টিক কণা, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে লোকসভায় বিজেপি-কংগ্রেস তীব্র বিতর্ক লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল ভারতে শিক্ষার্থীদের ওপর একে-৪৭ দিয়ে পুলিশের গুলির ভিডিও নিয়ে চাঞ্চল্য ১০ আগস্ট প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার
Advertise with us

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ৯ বার পঠিত
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

খেলাফত মসলিস।  ছবি: -ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।

বৈঠক শেষে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ১১ দলীয় জোটের কোনো ধরনের কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নেবে না।

বিজ্ঞপ্তিতে জোটে না থাকার কারণ ব্যাখ্যা করে বলা হয়, এই এগারো দলীয় ঐক্য ছিল মূলত একটি নির্বাচনী সমঝোতা। নির্বাচন সমাপ্ত হওয়ার সঙ্গেই এই ঐক্যের বাস্তবিক কার্যকারিতা শেষ হয়ে গেছে। তবুও নির্বাচন পরবর্তী সময়ে খেলাফত মজলিস জোটের কিছু কর্মসূচিতে অংশ নিয়েছিল। তবে বর্তমানে সেই নির্বাচনী ফ্রন্টের ইতি টেনে স্বাভাবিক রাজনৈতিক পথচলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে প্রয়োজন দেখা দিলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়াস অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পরপরই খেলাফত মজলিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল, জোটের ভবিষ্যৎ কোনো সমাবেশের ব্যানার, পোস্টার বা প্রচারণায় যেন তাদের দল বা কোনো নেতার নাম ব্যবহার করা না হয়। অবশেষে শনিবারের কেন্দ্রীয় শূরার বৈঠকের মাধ্যমে জোট ছাড়ার বিষয়টি চূড়ান্ত রূপ পেল।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa