ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নকশা বহির্ভূত স্লিপার কোচ চলাচল বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুরে চার খুন: অভিযুক্তদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবী সমিতির জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে কোনো আপস করা হবে না : প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল সাধারণ সম্পাদক আমিনুল নেপালর ভয়াবহ বন্যা : প্রাণহানি বেড়ে ৬১৬, খোঁজ মিলছে না প্রায় দুই হাজার মানুষের মসজিদের নিজ কক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার মালয়েশিয়ার শ্রমবাজার চাল :  সম্পূর্ণ বিন খরচে যাবেন ১০ হাজার কর্মী ব্রাহ্মণবাড়িয়ায় সাবস্টেশনে অগ্নিকাণ্ড: বিচ্ছিন্ন পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ আন্তর্জাতিক চাপে অবশেষ উদ্ধারকাজে বিদেশি সহায়তার অনুমতি দিলো নেপাল
Advertise with us

মেয়াদ শেষ করতে পারেননি যেসব রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ৩১ বার পঠিত
মেয়াদ শেষ করতে পারেননি যেসব রাষ্ট্রপতি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি লোগো।  ছবি: -ফাইল ছবি

শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিয়ে তিনি বিদায় নেন। তাঁর বিদায়ের মাধ্যমে দেশের ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নজির তৈরি হলো—তিনিই একমাত্র রাষ্ট্রপ্রধান, যিনি এক মেয়াদেই যথাক্রমে শেখ হাসিনা, অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের অধীনে দায়িত্ব পালন করেছেন।

মো. সাহাবুদ্দিনের এই বিদায়ে নতুন করে আলোচনায় এসেছে মেয়াদ পূর্ণ করতে না পারা রাষ্ট্রপতিদের প্রসঙ্গ। বাংলাদেশের ইতিহাসে পূর্ণাঙ্গ ও ভারপ্রাপ্ত মিলিয়ে ১৮ জন রাষ্ট্রপতির মধ্যে ১২ জনই তাঁদের মেয়াদ শেষ করতে পারেননি।

১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দি থাকায় সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে পদত্যাগ করেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। এরপর বাকশাল গঠিত হলে পদ হারান মোহাম্মদউল্লাহ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু নিহত হলে খন্দকার মোশতাক আহমেদ ৮১ দিনের মাথায় ক্ষমতাচ্যুত হন। পরবর্তী রাষ্ট্রপ্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ১৯৭৭ সালে পদত্যাগে বাধ্য হন। ১৯৮১ সালে সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান।

এরপর ১৯৮২ সালে জেনারেল এরশাদের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন আবদুস সাত্তার। এরশাদের মনোনীত রাষ্ট্রপতি বিচারপতি আহসানউদ্দিন চৌধুরীও মেয়াদ পূর্ণ করতে পারেননি। পরে ক্ষমতার কেন্দ্রে আসা এরশাদ নিজে ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হন।

সংসদীয় গণতন্ত্রে ফেরার পর ২০০২ সালে দলীয় কোন্দলে পদত্যাগ করেন অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং ২০১৩ সালে দায়িত্ব পালনকালেই মৃত্যুবরণ করেন জিল্লুর রহমান।

সর্বশেষ ২০২৩ সালে দায়িত্ব নেওয়া মো. সাহাবুদ্দিন ২০২৮ সাল পর্যন্ত মেয়াদ থাকা সত্ত্বেও পৌনে দুই বছর আগেই সরে দাঁড়ালেন। এর মাধ্যমে অসম্পূর্ণ মেয়াদের বারো নম্বর রাষ্ট্রপ্রধান হিসেবে ইতিহাসে যুক্ত হলো তাঁর নাম।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa