ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
উচ্চপ্রযুক্তি ও কৌশলগত শিল্পে চীনা বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেনে বাংলাদেশ ব্যাংকের বড় ছাড় স্পেন-আর্জেন্টিনা ফাইনাল বিতর্কের পর অবসরে রেফারি ভিনচিচ ২৬ টুথপেস্টে বিষাক্ত প্লাস্টিক কণা, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে লোকসভায় বিজেপি-কংগ্রেস তীব্র বিতর্ক লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল ভারতে শিক্ষার্থীদের ওপর একে-৪৭ দিয়ে পুলিশের গুলির ভিডিও নিয়ে চাঞ্চল্য ১০ আগস্ট প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার
Advertise with us

প্রশ্নফাঁসে কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, ধন্যবাদ জানালেন তরুণদের

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ৫ বার পঠিত
প্রশ্নফাঁসে কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, ধন্যবাদ জানালেন তরুণদের

মধ্যরাতে লাইভে নরেন্দ্র মোদি।  ছবি: -সংগৃহীত

পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে নয়াদিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিষয়টিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নফাঁস রোধে সরকারের নেওয়া উদ্যোগের ওপর নির্মিত এক ভিডিও বার্তায় ইতিবাচক সাড়া ও পরামর্শ দেওয়ায় গভীর রাতে এক পোস্টে তিনি তরুণ সমাজকে আন্তরিক ধন্যবাদ জানান।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “প্রশ্নফাঁস লাখ লাখ শিক্ষার্থী ও পরিবারের জন্য অত্যন্ত বেদনার। বিগত আড়াই মাসে আমরা অপরাধীদের গ্রেপ্তারসহ একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছি। তবে শিক্ষার্থীদের যেন একটি বছরও নষ্ট না হয়, তা নিশ্চিত করা ছিল আমাদের প্রধান দায়িত্ব।” তিনি জানান, মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিতে ‘ফাস্ট-ট্র্যাক কোর্ট’ বা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে পর্যালোচনা চলছে এবং সংসদ অধিবেশনের আগামী সপ্তাহেই এ সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের জের ধরে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ৪৭ জন কর্মীকে বরখাস্ত করা এবং উচ্চশিক্ষা সচিবকে বদলি করা হলেও আন্দোলনকারীরা পুরোপুরি সন্তুষ্ট নন। আন্দোলনকারী ছাত্র সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিনিধিরা প্রশ্নফাঁসের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের স্বজনদের ক্ষতিপূরণ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অটল রয়েছে।

তবে সরকারি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বের শিক্ষামন্ত্রীর ওপর পূর্ণ আস্থা রয়েছে এবং তাঁকে পদ থেকে সরানোর কোনো সম্ভাবনা নেই। সরকারের এমন কঠোর পদক্ষেপ ও আশ্বাস সত্ত্বেও শিক্ষার্থীদের চূড়ান্ত অসন্তোষ ভারতের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa