ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নকশা বহির্ভূত স্লিপার কোচ চলাচল বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুরে চার খুন: অভিযুক্তদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবী সমিতির জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে কোনো আপস করা হবে না : প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল সাধারণ সম্পাদক আমিনুল নেপালর ভয়াবহ বন্যা : প্রাণহানি বেড়ে ৬১৬, খোঁজ মিলছে না প্রায় দুই হাজার মানুষের মসজিদের নিজ কক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার মালয়েশিয়ার শ্রমবাজার চাল :  সম্পূর্ণ বিন খরচে যাবেন ১০ হাজার কর্মী ব্রাহ্মণবাড়িয়ায় সাবস্টেশনে অগ্নিকাণ্ড: বিচ্ছিন্ন পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ আন্তর্জাতিক চাপে অবশেষ উদ্ধারকাজে বিদেশি সহায়তার অনুমতি দিলো নেপাল
Advertise with us

লোহিত সাগরে হুথিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
লোহিত সাগরে হুথিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।  ছবি: -ফাইল ছবি

লোহিত সাগরে জাহাজ ও তেলের ট্যাংকারে হুথিদের অব্যাহত হামলায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাব আল-মান্দেব প্রণালিতে সৃষ্ট এই নিরাপত্তা ঝুঁকি বিশ্ব বাণিজ্য, পরিবেশ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে সতর্ক করেছেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক মহাসচিবের এই উদ্বেগের কথা জানান। তিনি বলেন, এ ধরনের উসকানিমূলক সামরিক তৎপরতা ইয়েমেনকে আরও জটিল রাজনৈতিক ও মানবিক সংকটে ফেলবে।

আন্তর্জাতিক জলসীমায় মুক্ত ও নিরাপদ নৌ-চলাচলের অধিকার পুনর্প্রতিষ্ঠার জোর দাবি জানিয়ে মহাসচিব গুতেরেস সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম পালনের আহ্বান জানিয়েছেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে সামরিক উত্তেজনা বাড়লে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করা হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa