ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশে গণমাধ্যম কখনো এতটা স্বাধীনতা ভোগ করেনি: তথ্যমন্ত্রী কলকাতায় হোটেল অগ্নিকাণ্ড: ৫ বাংলাদেশিসহ নিহত ৯ : পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব গ্রহণের পরই কর্মকর্তাদের সঙ্গে নতুন দুদক চেয়ারম্যান ও কমিশনারের বৈঠক মহাসড়কে দুর্ঘটনায় জরুরি সেবায় নামছে ৬০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণখনিতে ভয়াবহ ধস: ৩০ শ্রমিকের প্রাণহানি দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন কাল, ভোটগ্রহণে প্রস্তুতি সম্পন্ন  পর্যটন খাত এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া   ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫৩ কেউ প্রার্থীতা প্রত্যাহার করেনি, দুই প্রার্থীর লড়াইয়ে রাষ্ট্রপতি নির্বাচন রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
Advertise with us

এক বছরে ৩৫০ ত্রাণকর্মী নিহত

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
এক বছরে ৩৫০ ত্রাণকর্মী নিহত

ছবি: -সংগৃহীত

২০২৫ সালে বিশ্বজুড়ে রেকর্ড ৩৫০ জন ত্রাণকর্মী বা মানবিক সহায়তা কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ)। বিশ্ব মানবিক দিবস উপলক্ষে সোমবার (১৭ আগস্ট ২০২৬) প্রকাশিত প্রতিবেদনে এ আশঙ্কাজনক তথ্য তুলে ধরা হয়।

ওসিএইচএ ও গবেষণা সংস্থা ‘হিউম্যানিটেরিয়ান আউটকামস’-এর তথ্য অনুযায়ী, টানা তৃতীয়বারের মতো ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে চিহ্নিত হয়েছে গাজা, যেখানে গত বছর ১৮৬ জন কর্মী প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা সুদান নিহত হয়েছেন ৭১ জন। তবে ২০২৪ সালের (৩৭৭ জন) তুলনায় গত বছর মোট নিহতের সংখ্যা কিছুটা কমেছে।

জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানান, গত তিন বছরে এক হাজারের বেশি ত্রাণকর্মীকে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি রাষ্ট্রগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের প্রথম আট মাসেই বিশ্বজুড়ে আরও ৮২ জন ত্রাণকর্মী নিহত, ৯৭ জন আহত এবং ৩৯ জন অপহৃত হয়েছেন। সংঘাতকবলিত জনবহুল এলাকায় সশস্ত্র ড্রোনের ধ্বংসাত্মক ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। চলতি বছরের প্রথম চার মাসে সুদানে নিহত বেসামরিক নাগরিকদের ৮০ শতাংশই বাজার ও স্বাস্থ্যকেন্দ্রে চালানো ড্রোন হামলার শিকার হয়েছেন। ইউক্রেন যুদ্ধেও এই প্রযুক্তির মারাত্মক প্রভাব দেখা গেছে। সংঘাতময় পরিস্থিতিতে সাধারণ মানুষ ও সহায়তাকর্মীদের সুরক্ষা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa