ঢাকা
১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
জ্বালানি ও প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র: মাহদী আমিন ভারতসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফ্রান্সকে মানবাধিকার নিয়ে ‘জ্ঞান দেওয়া’ বন্ধ করতে বলল ইরান ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ শাহবাগে চালু হলো আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ব্যাটারিচালিত রিকশা তৈরিতে লাগবে অনুমতি, নির্ধারিত হবে কারখানা পুঁজিবাজার থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ জ্বালানি সংকট নিরসনে ২০২৯ সালের মধ্যে তৈরি হচ্ছে ৩টি ভাসমান এলএনজি টার্মিনাল দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, মহাসচিব পদে ইস্তফা
Advertise with us

পে স্কেল বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
পে স্কেল বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি

ছবি: -ফাইল ছবি

বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় নতুন গতি এসেছে। ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করা হয়েছে।

কমিটির মূল দায়িত্ব হবে পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশ তৈরি করা। প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের শেষ দিকে অথবা দ্রুতই প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভার অনুমোদন মিললে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে, যদিও কার্যকর করার সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বড় অঙ্কের আর্থিক প্রভাব ও মূল্যস্ফীতির ঝুঁকি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার পরামর্শ দিলেও সরকার পুরো প্রক্রিয়া স্থগিত না রেখে ধাপে ধাপে তা কার্যকরের পথ খুঁজছে।

২০১৫ সালে অষ্টম পে স্কেল চালুর পর আর নতুন কাঠামো আসেনি। মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে ২০২৫ সালের জুলাইয়ে জমা পড়া কমিশন প্রতিবেদনে কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। এতে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

পরবর্তীতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ২১ এপ্রিল পে স্কেলের প্রস্তাবগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থনীতিবিদরা মনে করছেন, প্রস্তাবিত কাঠামো বাস্তবায়নে সরকারের যে বিপুল বার্ষিক অতিরিক্ত খরচ হবে, তা সামলাতে রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাপনায় বিশেষ জোর দিতে হবে।

প্রস্তাবটি কবে মন্ত্রিসভায় উঠবে এবং কী প্রক্রিয়ায় নতুন স্কেল কার্যকর হবে—সেদিকেই এখন গভীর নজর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa