ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বে হামের সর্বোচ্চ প্রাদুর্ভাব বাংলাদেশে ধূমপানমুক্ত গণপরিবহনের দাবি ঢাকা-চট্টগ্রামে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ ভোলা থেকে মূল ভূখণ্ডে গ্যাস আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগকে স্বাগত, শ্রমিকের অধিকার সুরক্ষায় BMF-এর ১০ দফা দাবি শর্তসাপেক্ষে রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ চানব্যবসায়ীরা দেশে ভালো নির্বাচনের স্থায়ী সংস্কৃতি চালু করতে চাই: সিইসি দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের ব্যবসায়ীরা হাটহাজারীতে অনুশীলনে দুই সৈনিক নিহত পলিথিন ও প্লাস্টিক বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
Advertise with us

তালতলীর আন্দারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
তালতলীর আন্দারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

আন্দারমানিক নদীতে মরা তিমি।  ছবি: -সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট দৈর্ঘ্য ও বিশাল আকারের একটি পচা মৃত তিমি। খবর পেয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাট সংলগ্ন নদী থেকে তিমিটি উদ্ধার করে বন বিভাগ ও কোস্টগার্ড।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় সাগরের তীব্র জোয়ারের তোড়ে মৃত প্রাণীটি নদীপথে ঢুকে পড়ে এবং তীরের কাদা মাটিতে আটকে যায়। সকালে জেলেরা প্রথম বিশাল এই সামুদ্রিক প্রাণীটি দেখতে পান। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে কৌতূহলী লোকজনের উপচে পড়া ভিড় জমে নদীপাড়ে।

উদ্ধার অভিযানে থাকা বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান জানান, খবর পাওয়ার পরপরই রেঞ্জের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বিশাল আকারের তিমিটি ইতোমধ্যেই বেশ পচে গিয়ে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে। নদীতীর ও সংলগ্ন এলাকার পরিবেশ দূষণ এড়াতে এবং মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে সেটিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ প্রতিনিধি দল ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। এটি কালো রঙের বিশাল আকৃতির সামুদ্রিক প্রজাতি হলেও ঠিক কোন প্রজাতির তিমি, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিবেশ সুরক্ষায় দ্রুত পচনশীল দেহটি পুঁতে ফেলার প্রয়োজনীয় পদক্ষেপ চলমান রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa