ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভোলায় সংবর্ধিত তথ্যমন্ত্রী পার্থ, অর্থনৈতিক সংকট উত্তরণের প্রত্যয় হরমুজ প্রণালি খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজের অগ্রাধিকার চেয়ে ইরানের প্রতি বিশেষ অনুরোধ ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ১৩ টাকা বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়াল সরকার জ্বালানি সংকট কাটাতে বহুমাত্রিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকর ব্যবহার রোধে কঠোর নজরদারির তাগিদ আইনমন্ত্রীর রিজেন্টের সাহেদসহ ৬ জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল ৪ অক্টোবর যুক্তরাষ্ট্র ভ্রমণের জটিলতা কমাতে ভিসা বন্ড ব্যবস্থা আরও সহজ করার তাগিদ রাষ্ট্রপতির ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া ২২৭ ভারতীয়র ৫১ জন নিহত প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নাকচ
Advertise with us

সুন্দরবনে ৫২ দস্যুর আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
সুন্দরবনে ৫২ দস্যুর আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান

ছবি: -সংগৃহীত

সুন্দরবনকেন্দ্রিক চার বনদস্যু বাহিনীর মোট ৫২ জন সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাবের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। সোমবার (৩১ আগস্ট) তারা র‍্যাব-৬-এর কাছে আত্মসমর্পণ করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৬।

আত্মসমর্পণকারী দস্যুদের মধ্যে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ১৬ জন, ‘আনারুল’ বাহিনীর ১৩ জন, ‘আফজাল ওরফে দুলাভাই’ বাহিনীর ১৫ জন এবং ‘আফতাব’ বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন।

র‍্যাব জানায়, সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালদের ভয়ভীতি প্রদর্শন, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। অপরাধ দমনে র‍্যাবের ধারাবাহিক কঠোর অভিযান, গোয়েন্দা নজরদারি এবং অপরাধীদের স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছা থেকেই দস্যুরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়।

একসঙ্গে চার সক্রিয় বাহিনীর সদস্যদের এই আত্মসমর্পণের ফলে সুন্দরবনে দস্যুদের সাংগঠনিক নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়বে এবং বনজীবীদের নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি পাবে বলে মনে করছে র‍্যাব। উদ্ধারকৃত অস্ত্র ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

অন্যদিকে, বঙ্গোপসাগর ও সুন্দরবনে বন্যপ্রাণীর নির্বিঘ্ন প্রজনন এবং জীববৈচিত্র্য সুরক্ষায় ১ জুন থেকে শুরু হওয়া তিন মাসের নিষেধাজ্ঞা সমাপ্ত হয়েছে। ফলে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে প্রয়োজনীয় পাস ও অনুমতি সাপেক্ষে পর্যটক ও বনজীবীদের জন্য সুন্দরবন পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa