ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বের অর্ধেকের বেশি মাটি সংকটাপন্ন, হুমকিতে বৈশ্বিক খাদ্য ও জীববৈচিত্র্য ‘মব’ সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবনে ৫২ দস্যুর আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান পে-স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি কিছুটা বাড়ার ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা বোয়িং কেনায় চাপ নেই, পরিস্থিতি অনুকূলে এলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী সরকারি খাতে অর্থের অপচয় নিয়ে আপস করা হবে না : অর্থমন্ত্রী বাংলাদেশকে সার্বিক সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ নেপাল-চীনে বন্যায় নিহত ১০০০ পার, জলবায়ু সুরক্ষায় বৈশ্বিক আহ্বানে প্রধানমন্ত্রী নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫৫, গণকবরে শত শত মরদেহ
Advertise with us

নেপাল-চীনে বন্যায় নিহত ১০০০ পার, জলবায়ু সুরক্ষায় বৈশ্বিক আহ্বানে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
নেপাল-চীনে বন্যায় নিহত ১০০০ পার, জলবায়ু সুরক্ষায় বৈশ্বিক আহ্বানে প্রধানমন্ত্রী

হিমালয় অঞ্চলে কাজ করছেন উদ্ধারকর্মীরা।  ছবি: -সংগৃহীত

হিমালয় অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপাল ও চীনে নিহতের সংখ্যা এক হাজার অতিক্রম করেছে। এ ছাড়া দুই দেশে এখনো চার হাজার ৪০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগের পর জলবায়ু পরিবর্তনের কারণে নেপাল যে চরম ঝুঁকির সম্মুখীন হচ্ছে, তা বিশ্ব দরবারে জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, রাসুয়া জেলায় বোতে কোশি নদীর প্লাবন কেবল সাধারণ বন্যা ছিল না, বরং হিমালয় অঞ্চলের বিশাল বরফধস থেকে সৃষ্ট অভূতপূর্ব এক প্রাকৃতিক বিপর্যয়।

প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেন, এই ঘটনা প্রমাণ করে হিমালয় সংলগ্ন অঞ্চলের মানববসতি দিন দিন কতটা ঝুঁকির মুখে পড়ছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রতিক্রিয়া মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ন্যায়সংগত সহায়তা ও পদক্ষেপ দাবি করার এটিই উপযুক্ত সময়।

ইতোমধ্যে সিএনএন নিশ্চিত করেছে, দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ চালিয়ে ১১ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। বিভিন্ন জলবিদ্যুৎকেন্দ্রে এখনো প্রায় ৬০০ জন আটকে থাকলেও কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগের সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হিমালয় ও হিন্দুকুশ পর্বতমালার গলতে থাকা হিমবাহের ওপর পাহাড়ের প্রায় ২৪ কোটি এবং সমতলের ১৬৫ কোটি মানুষের জীবন-জীবিকা প্রত্যক্ষভাবে নির্ভর করে। ২০২৩ সালে নেপাল সফরকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও বরফ গলে ‘পৃথিবীর ছাদ ধসে পড়া’ নিয়ে জোরালো সতর্কতা উচ্চারণ করেছিলেন। সাম্প্রতিক ঘটনায় জাতিসংঘের জলবায়ুসংক্রান্ত প্রধান সাইমন স্টিয়েলও হিমালয়ের নাজুক বাস্তুসংস্থান নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেন।

উন্নয়নশীল দেশ হওয়ার কারণে বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়া নেপালের জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু ন্যায়বিচার পাওয়ার বিষয়টি এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa